Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

রাজ্যের প্রথম গ্রাফিক্স প্রসেসিং ইউনিট মাটিগাড়ায়

রাজ্যের প্রথম গ্রাফিক্স প্রসেসিং ইউনিট মাটিগাড়ায়
  • ২৩ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
নিজস্ব প্রতিনিধি, শিলিগুড়ি: প্রযুক্তিগত উন্নয়নে জোর দিচ্ছে রাজ্য সরকার। মাটিগাড়ায় রাজ্যের প্রথম এআই ভিত্তিক গ্রাফিক্স প্রসেসিং ইউনিট (জিপিইউ) ডেটা সেন্টারের কাজ শুরু হয়েছে। মাটিগাড়ার শিমুতলায় অবস্থিত বিরাট এই আইটি পার্কে ডেটা সেন্টারটি প্রস্তুত করা হচ্ছে। পুরো প্রকল্পের আনুমানিক ব্যয় প্রায় ৩ হাজার কোটি টাকা। এই ডেটা সেন্টার সরকারি বিভাগের তথ্য সংরক্ষণে সহায়ক প্রমাণিত হবে। শনিবার, রাজ্য সরকারের আইটি বিভাগের চেয়ারম্যান এবং রাজ্য পুলিসের ডিজি রাজীব কুমার, আইটি ও ইলেকট্রনিক্স বিভাগের যুগ্ম সচিব সুমন্ত সহায় মাটিগাড়ার আইটি পার্কে পরিদর্শনে আসেন। তারা ডেটা সেন্টার শুরু করার জন্য  কাজের পর্যালোচনা করেন। এদিন তাঁরা আইটি পার্কে কর্তৃপক্ষের সঙ্গে একটি বৈঠক করেছেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শীঘ্রই এই ডেটা সেন্টারের উদ্বোধন করবেন।
Advertisement
সুমন্ত সহায় বলেন, রাজ্যে প্রথমবারের মতো ডেটা সেন্টারে জিপিইউ ব্যবহার করা হচ্ছে। জিপিইউর মাধ্যমে ডেটা সেন্টারের ধারণক্ষমতা নির্ধারণ করা হয়। তিনি জানান, এই ডেটা সেন্টারটির কাজ অনেক আগেই শুরু হয়ে গিয়েছে। কলকাতা সল্টলেকের পরে এটি শিলিগুড়িতে রাজ্য সরকারের দ্বিতীয় ডেটা সেন্টার। মাটিগাড়ায় নির্মিত এই ডেটা সেন্টারটি রাজ্যের মধ্যে প্রথম যেখানে এআই ভিত্তিক উন্নত জিপিইউ প্রযুক্তি ব্যবহার করা হবে। এটি ক্লাউডের মাধ্যমে তথ্য সংরক্ষণে সাহায্য করবে। বিশেষ করে রাজ্য সরকারের বিভিন্ন বিভাগের তথ্য সংরক্ষণ করা যেতে পারে এই ডেটা সেন্টারের মাধ্যমে। যা ভবিষ্যতে কার্যকর প্রমাণিত হবে। এর মাধ্যমে, সরকার কম্পিউটারের মাধ্যমে বিভাগগুলিতে চলমান কাজ পর্যবেক্ষণ করতে পারবে। এই ডেটা সেন্টারটি পরীক্ষা-নিরীক্ষা এবং চালু করার কাজ শুরু হয়েছে।
Advertisement
সম্পর্কিত সংবাদ