Bartaman Logo
২৬ জুলাই, ২০২৬
বর্তমান / রাজ্য

রাজ্য যোগাসন প্রতিযোগিতায় তৃতীয় নাকাশিপাড়ার দুই খুদে

রাজ্য যোগাসন প্রতিযোগিতায় তৃতীয় নাকাশিপাড়ার দুই খুদে
  • ১৯ জানুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
নিজস্ব প্রতিনিধি, কৃষ্ণনগর: ৬৮তম রাজ্য যোগাসন প্রতিযোগিতায় ব্রোঞ্জ জিতল নদীয়া জেলার দুই খুদে প্রতিযোগী। তাদের নাম অরিত্র নাথ ও সৃজা বিশ্বাস। অরিত্রর বয়স ১১ বছর। তার বাড়ি নাকাশিপাড়া ব্লকের মুড়াগাছা গ্রামে। আর সৃজার বয়স ৯ বছর। তার বাড়ি ওই ব্লকের ধর্মদা পঞ্চায়েত এলাকায়। শনিবার পূর্ব বর্ধমান জেলায় এই প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল। নাকাশিপাড়ার একটি যোগা সেন্টারে তারা প্রশিক্ষণ নিত। প্রশিক্ষক মিন্টু মণ্ডল বলেন, কম বয়সেই অত্যন্ত ভালো যোগা করে অরিত্র এবং সৃজা। রাজ্য যোগাসন প্রতিযোগিতায় তারা তৃতীয় হয়েছে। এবার তারা জাতীয় স্তরে যাবে। 
Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ