Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

রাজ্য সরকারের আপত্তি, ইস্ট-ওয়েস্ট মেট্রো পরিষেবা বন্ধ রাখার সূচি বদল 

রাজ্য সরকারের আপত্তি, ইস্ট-ওয়েস্ট মেট্রো পরিষেবা বন্ধ রাখার সূচি বদল 
  • ৫ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: রাজ্য সরকারের আপত্তি মেনে নিয়ে একটানা দেড় মাস ইস্ট-ওয়েস্ট মেট্রো বন্ধ রাখার সিদ্ধান্ত থেকে পিছু হটল রেল। মঙ্গলবার, মেট্রোর তরফে প্রেস বিজ্ঞপ্তি জারি করে জানানো হয়েছে, প্রথম দফায় ১৩ থেকে ১৬ ফেব্রুয়ারি ইস্ট-ওয়েস্ট মেট্রোর দু’টি অংশ বন্ধ থাকবে। দ্বিতীয় দফায় ২০ থেকে ২৩ ফেব্রুয়ারি পরিষেবা বন্ধ রেখে হবে কাজ। তারপর মূলত শনি-রবিবার এই দু’টি রুট বন্ধ রেখে কাজ হবে। আগের সিদ্ধান্ত অনুযায়ী, ৮ ফেব্রুয়ারি থেকে ২৩ মার্চ টানা ৪৪ দিন গ্রিন-লাইনের দু’টি অংশ পুরোপুরি বন্ধ রাখার কথা ছিল। এখন তা হবে না। মাত্র আট দিন বন্ধ রাখা হবে। ফলে, দেড় মাস বন্ধ থাকলে যে ভোগান্তি হতো, এতে ততটা দুর্ভোগ হবে না যাত্রীদের। 
Advertisement
বউবাজারে মেট্রোর ক্ষতিগ্রস্ত অংশ সংস্কার করে পশ্চিমমুখী টানেল দিয়ে ইতিমধ্যেই ট্রায়াল রান সফল হয়েছে। বহু প্রতীক্ষার পর পাতালপথে শিয়ালদহ থেকে এসপ্ল্যানেড পথ জুড়তে চলেছে। বর্তমানে সল্টলেক সেক্টর ফাইভ-শিয়ালদহ এবং এসপ্ল্যানেড-হাওড়া ময়দানের মধ্যে মেট্রো চালু আছে। ভিন্ন দু’টি সিগনালিং ব্যবস্থায় চলছে এই জোড়া করিডর। তবে সল্টলেক সেক্টর ফাইভ থেকে হাওড়া ময়দান রুটে মেট্রো চালাতে অভিন্ন সিগনালিং ব্যবস্থা করতে হবে। এই কাজের বরাত পেয়েছে ফরাসি সংস্থা। তারা কমপক্ষে দেড়মাস রুট বন্ধ রেখে কাজ করার প্রস্তাব দিয়েছিল। রেল বোর্ডের তরফে তার প্রাথমিক অনুমোদনও দিয়ে দেওয়া হয়। তবে কাজ শুরুর আগে রাজ্য সরকারের আনুষ্ঠানিক ছাড়পত্র রেল পায়নি। মেট্রোর সঙ্গে বৈঠকে পরিবহণ মন্ত্রী স্নোহাশিস চক্রবর্তী জানিয়েছিলেন, একটানা দেড় মাস মেট্রো বন্ধ থাকলে সাধারণ মানুষের চূড়ান্ত দুর্ভোগ হবে।  রাজ্যের সেই দাবি অবশেষে বন্ধ রাখার নয়া সময়সূচি জানাল মেট্রো।
Advertisement
সম্পর্কিত সংবাদ