Bartaman Logo
২৭ মে, ২০২৬

রাজস্থানের মন্দিরে  দানের পাহাড়, মিলল ২৩ কোটি নগদ ও এক কেজি সোনার বিস্কুট

রাজস্থানের মন্দিরে  দানের পাহাড়, মিলল ২৩ কোটি নগদ ও এক কেজি সোনার বিস্কুট
  • ৭ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
জয়পুর: বাক্স খুলতেই বেরিয়ে এল ছোটো-বড় নানা ধরনের সোনার বিস্কুট। তারমধ্যে রয়েছে এক কেজি ওজনের আস্ত একটি সোনার বিস্কুট।  তালিকায় রয়েছে রূপোর তালাচাবি, পিস্তল, বাঁশি থেকে শুরু করে নানা সমাগ্রীও। এ তো গেল ধনরত্নের হিসেব। সেইসঙ্গে মিলেছে নগদ ২৩ কোটি টাকাও। না, এ কোনও রূপকথার গল্প নয়। সম্প্রতি এমনই ঘটনার সাক্ষী থাকল রাজস্থানের চিত্তোরগড়ের কৃষ্ণধাম সাঁওলিয়া শেঠ মন্দির। মন্দিরের কোষাগারে গণনা শুরু হতেই মিলেছে ভক্তদের তরফে দান করা এই বিপুল সংখ্যক ধনরাশি ও অর্থ। মন্দির কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, এপর্যন্ত এটাই সর্বোচ্চ অনুদান। 
Advertisement
দু’মাসের ব্যবধানে সম্প্রতি খোলা হয়েছে মন্দিরের কোষাগার। এক্ষেত্রে একাধিক দফায় চলছে পাহাড় প্রমাণ এই ধনসম্পত্তির গণনার কাজ। প্রথম দফায় ১১ কোটি ৩৪ লক্ষ, দ্বিতীয় দফায় ৩ কোটি ৬০ লক্ষ, তৃতীয় দফায় ৪ কোটি ২৭ লক্ষ সহ এপর্যন্ত মোট ২৩ কোটির নগদ অর্থ পাওয়া গিয়েছে। এরই সঙ্গে মিলেছে সোনা-রূপোর নানা সামগ্রী। উল্লেখ্য, রাজস্থানের চিত্তোরগড়-উদয়পুর হাইওয়ে সংলগ্ন এই মন্দিরে সারাবছর ধরে ভিড় করেন দেশের নানা প্রান্তের বৈষ্ণব ভক্তরা।
সম্পর্কিত সংবাদ