Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / কলকাতা

রিজেন্ট পার্কে দু’টি অস্বাভাবিক মৃত্যু

রিজেন্ট পার্কে দু’টি অস্বাভাবিক মৃত্যু
  • ১৫ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: রিজেন্ট পার্ক থানা এলাকার দুই জায়গায় পৃথক দু’টি অস্বাভাবিক মৃত্যুর ঘটনা ঘটল। শনিবার সকাল ১০টা নাগাদ পূর্ব পুঁটিয়ারির আনন্দপল্লিতে বাড়ির ভিতর থেকে এক গৃহবধূর ঝুলন্ত দেহ উদ্ধার হয়। তাঁর নাম লিলি হালদার (৩২)। তাঁকে উদ্ধার করে এমআর বাঙ্গুর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে তাঁকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। অন্যদিকে নতুনপল্লিতে ‘আমরা ক’জন ক্লাব’য়ের ভিতরে সিলিং ফ্যান থেকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার হন এক বৃদ্ধ। তাঁর নাম বিশ্বজিৎ বড়ুয়া (৬৫)। প্রাথমিকভাবে পুলিসের অনুমান, আত্মঘাতী হয়েছেন তিনি। 
Advertisement
সম্পর্কিত সংবাদ