Bartaman Logo
২৭ মে, ২০২৬

রাজোয়ানার ক্ষমাভিক্ষা খতিয়ে দেখতে রাষ্ট্রপতিকে আর্জি জানাল সুপ্রিম কোর্ট

রাজোয়ানার ক্ষমাভিক্ষা খতিয়ে দেখতে রাষ্ট্রপতিকে আর্জি জানাল সুপ্রিম কোর্ট
  • ১৯ নভেম্বর, ২০২৪ ০০:০০
নয়াদিল্লি: পাঞ্জাবের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিয়ন্ত সিং হত্যাকাণ্ডে বলবন্ত সিং রাজোয়ানাকে মৃত্যুদণ্ড দিয়েছে বিশেষ আদালত। ইতিমধ্যে এবিষয় ক্ষমা প্রার্থনার আবেদন করেছেন তিনি। তবে রাষ্ট্রপতির নির্দেশ এখনও মেলেনি। সোমবার বলবন্তের আর্জির দ্রুত নিষ্পত্তি করার কথা জানাল সুপ্রিম কোর্ট। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে দু’সপ্তাহের মধ্যে বিষয়টি খতিয়ে দেখার আর্জি জানিয়েছে শীর্ষ আদালত। মামলার পরবর্তী শুনানি ২৫ নভেম্বর।
Advertisement
এদিন বিচারপতি বি আর গাভাই, পি কে মিশ্র ও বিচারপতি কে ভি বিশ্বনাথনের বেঞ্চ জানিয়েছে, ‘শুধু এই মামলার শুনানির জন্য আজ বেঞ্চ গঠন করা হয়েছিল। কিন্তু সরকারের পক্ষে কেউই হাজির ছিলেন না। গতবার রাষ্ট্রপতির মতামত জানার জন্য শুনানি স্থগিত রাখা হয়েছিল। এই পরিস্থিতিতে দু’সপ্তাহের মধ্যে বলবন্তের মার্সি পিটিশন সংক্রান্ত সিদ্ধান্ত জানানোর জন্য রাষ্ট্রপতির কাছে আর্জি জানাচ্ছি। রাষ্ট্রপতির সচিব অবিলম্বে বিষয়টি খতিয়ে দেখুন।’ ১৯৯৫ সালের ৩১ আগস্ট বিস্ফোরণে মৃত্যু হয়েছিল পাঞ্জাবের তৎকালীন মুখ্যমন্ত্রী বিয়ন্ত সিংয়ের। ২০০৭ সালের জুলাই মাসে এই মামলায় দোষী সাব্যস্ত হন বলবন্ত।
সম্পর্কিত সংবাদ