Bartaman Logo
১৫ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / রাজ্য

রাজমিস্ত্রির চুরি যাওয়া বাইক উদ্ধার করে ফেরাল পুলিস

শহরে রাজমিস্ত্রির কাজে এসে চুরি যায় বাইক। বাংলাদেশ সীমান্ত থেকে সেই বাইক উদ্ধার করে ফিরিয়ে দিল পুলিস। শুক্রবার দুপুরে জলপাইগুড়ি কোতোয়ালি থানা থেকে চুরি যাওয়া বাইক ফিরে পেয়ে খুশি রানিনগর এলাকার বাসিন্দা জিগেশ্বর রায়।

রাজমিস্ত্রির চুরি যাওয়া বাইক উদ্ধার করে ফেরাল পুলিস
  • ২২ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
নিজস্ব প্রতিনিধি, জলপাইগুড়ি: শহরে রাজমিস্ত্রির কাজে এসে চুরি যায় বাইক। বাংলাদেশ সীমান্ত থেকে সেই বাইক উদ্ধার করে ফিরিয়ে দিল পুলিস। শুক্রবার দুপুরে জলপাইগুড়ি কোতোয়ালি থানা থেকে চুরি যাওয়া বাইক ফিরে পেয়ে খুশি রানিনগর এলাকার বাসিন্দা জিগেশ্বর রায়। তিনি বলেন, আমি রাজমিস্ত্রির কাজ করি। জলপাইগুড়ি কলেজপাড়া এলাকায় এক বাড়িতে কাজে এসেছিলাম। রাস্তার পাশে বাইক লক করে রেখে কাজে যাই। কিছুক্ষণ পর দেখি, বাইক উধাও। এরপর থানায় অভিযোগ দায়ের করি। আটমাস পর পুলিস ওই বাইক উদ্ধার করে দিল এদিন। চুরি যাওয়া বাইক ফিরে পেয়ে খুবই ভালো লাগছে। পুলিস সূত্রে খবর, ধূপগুড়ি সিনেমা হল পাড়ার বাসিন্দা দেবু হাজরা নামে এক ব্যক্তিকে অন্য মামলায় গ্রেপ্তার করা হয়। তাকে জেরা করে বাংলাদেশ সীমান্তবর্তী মানিকগঞ্জ এলাকা থেকে চুরি যাওয়া ওই বাইকটি উদ্ধার হয়।  
Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ