Bartaman Logo
২০ জুলাই, ২০২৬
বর্তমান / রাজ্য

রাজগ্রামে লটারির এজেন্সির দোকানে ডাকাতি, গ্রেপ্তার ১

রাজগ্রামে লটারির এজেন্সির দোকানে ডাকাতি, গ্রেপ্তার ১
  • ২৩ জানুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
সংবাদদাতা, রামপুরহাট: মুরারইয়ের রাজগ্রামে লটারির এজেন্সির দোকানে ডাকাতির ঘটনায় মুর্শিদাবাদের এক দুষ্কৃতীকে গ্রেপ্তার করল পুলিস। মঙ্গলবার রাতে মুরারই এলাকা থেকে তাকে ধরে পুলিস। বছর ত্রিশের ধৃতের নাম রিঙ্কু শেখ। বাড়ি মুর্শিদাবাদের সামসেরগঞ্জ। তার কাছ থেকে চুরি যাওয়া এক হাজার টাকা ও একটি মোবাইল ফোন উদ্ধার হয়েছে বলে পুলিস জানিয়েছে। বুধবার ধৃতকে রামপুরহাট আদালতে তোলা হয়। সরকারি আইনজীবী সৈকত হাটি বলেন, বিচারক অভিযুক্তকে ১৪দিন জেল হেফাজতে রাখার নির্দেশ দিয়েছেন। 
Advertisement
উল্লেখ্য, সোমবার রাত ৮টা নাগাদ রাজগ্রামের জনবহুল এলাকায় একটি লটারি এজেন্সির দোকানে চার দুষ্কৃতী ঢোকে। কর্মীদের মাথায় পিস্তল ঠেকিয়ে ৫০ হাজারেও বেশি টাকা লুট ও ছটি মোবাই নিয়ে মুর্শিদাবাদের রাস্তা ধরে পালিয়ে যায়। ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েন অন্যান্য ব্যবসায়ীরা। রাতেই খবর পেয়ে পুলিস চুরি যাওয়া মোবাইলগুলির লোকেশন ট্র্যাক করে দুষ্কৃতীদের খোঁজ শুরু করে। গভীর রাতে মুর্শিদাবাদের শ্রীধরি গ্রাম ঢোকার আগে কাঁদুয়া ব্রিজের নিচ থেকে চুরি যাওয়া পাঁচটি মোবাইল উদ্ধার করলেও দুষ্কৃতীদের কাউকে পায়নি। এরপর সিসি ক্যামেরার ফুটেজকে হাতিয়ার করে তদন্তে নামে পুলিস। অবশেষে মঙ্গলবার রাতে মুরারই থানা এলাকা থেকে এক দুষ্কৃতীকে গ্রেপ্তার করতে সক্ষম হয় পুলিস। তাঁদের দাবি, ধৃতকে জেরা করে বাকি দুষ্কৃতীদের নাম পাওয়া গিয়েছে। তাদের খোঁজে তল্লাশি চলছে। এলাকার বাকি চুরিগুলির সঙ্গেও এই দুষ্কৃতীরা যুক্ত কিনা সেটাও খতিয়ে দেখা শুরু করেছে পুলিস। 
Advertisement
সম্পর্কিত সংবাদ