Bartaman Logo
২৭ মে, ২০২৬

ঋণ পরিশোধ না করায় ধৃত যুবক

ঋণ পরিশোধ না করায় ধৃত যুবক
  • ৫ জানুয়ারি, ২০২৫ ০০:০০
সংবাদদাতা, বনগাঁ: ঋণ পরিশোধ না করায় এক যুবককে গ্রেপ্তার করল বনগাঁ থানার পুলিস। ধৃতের নাম অভীক ঘোষ (৩৩)। বনগাঁ থানার বল্লভপুরের বাসিন্দা তিনি। জানা গিয়েছে, অভিযুক্ত যুবক ২০২২ সালে একটি ঋণদাতা সংস্থার কাছ থেকে ঋণ নিয়ে একটি গাড়ি কেনেন। অভিযোগ, এরপর কিস্তির টাকা পরিশোধ করেননি তিনি। বাধ্য হয়ে আদালতের দ্বারস্থ হয় ওই সংস্থা। অভিযুক্তের বিরুদ্ধে একাধিকবার ওয়ারেন্ট ইস্যু হয়। তিনি হাজিরা না দেওয়ায় পুলিস অভিযুক্তকে গ্রেপ্তার করে। শনিবার আদালতে তোলা ধৃতকে জেল হেফাজতে পাঠিয়েছেন বিচারক।
Advertisement
সম্পর্কিত সংবাদ