নয়াদিল্লি: কংগ্রেস সাংসদ রাহুল গান্ধীর বিরুদ্ধে দ্বৈত নাগরিকত্বের অভিযোগ তুলেছেন বিজেপি নেতা সুব্রহ্মণ্যম স্বামী। এজন্য রাহুলের ভারতীয় নাগরিকত্ব খারিজের দাবি জানিয়েছেন তিনি। এজন্য স্বরাষ্ট্র মন্ত্রক যাতে উপযুক্ত সিদ্ধান্ত নেয়, সেই নির্দেশিকা চেয়ে দিল্লি হাইকোর্টে আর্জি জানিয়েছেন স্বামী। তাঁর ওই আবেদনের প্রেক্ষিতে শুক্রবার কেন্দ্রীয় সরকারের অবস্থান জানতে চাইল আদালত।
Advertisement
এই মামলায় আদালতের কাছে নোটিস জারির আর্জি জানিয়েছেন স্বামী। কিন্তু কেন্দ্রের অবস্থান না জেনে এব্যপারে নোটিস জারি করতে রাজি হয়নি হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রাধান বিচারপতি বিভু বাখরুর নেতৃত্বাধীন বেঞ্চ। আদালত বলেছে, কেন্দ্রের অবস্থান কী, সেটা দেখব আমরা। তারপর প্রয়োজনে সরকারের বক্তব্য তলব করা হবে। আগামী ১৩ জানুয়ারি ফের মামলার শুনানি হবে।
সুব্রহ্মণ্যম স্বামী হাইকোর্টে তাঁর আবেদনে দাবি করেন, রাহুল গান্ধী ব্রিটিশ সরকারকে স্বেচ্ছায় জানিয়েছেন তাঁর ব্রিটেনের নাগরিকত্ব রয়েছে। এর ফলে ভারতীয় নাগরিক হিসেবে রাহুল গান্ধী সংবিধানের ৯ অনুচ্ছেদ লঙ্ঘন করেছেন। ফলে এই কংগ্রেসে নেতার ভারতীয় নাগরিকত্ব বাতিল হওয়া উচিত। এই বিষয়টি ২০১৯ সালের ৬ আগস্ট চিঠি লিখে স্বরাষ্ট্র মন্ত্রককে জানানো হয়েছিল। কিন্তু বহুবার জানতে চাওয়া সত্ত্বেও অভিযোগ নিয়ে মন্ত্রক আদৌ কোনও ব্যবস্থা নিচ্ছে কি না, তা তাঁকে জানানো হয়নি বলে দাবি স্বামীর। সেই কারণেই দিল্লি হাইকোর্টের কাছে নির্দেশ দাবি করেছেন এই বিজেপি নেতা।