লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীকে সমন বেরিলির আদালতের। আগামী ৭ জানুয়ারি তাঁকে হাজিরা দিতে বলা হয়েছে। লোকসভা নির্বাচনের সময় আর্থিক সমীক্ষা সংক্রান্ত মন্তব্যের কারণে এই নোটিস পাঠানো হয়েছে তাঁকে। রাহুলের বিরুদ্ধে কোর্টে আবেদন করেছিলেন একটি হিন্দুত্ববাদী সংগঠনের নেতা পঙ্কজ পাঠক। গত আগস্ট মাসে তিনি এমপি-এমএলএ কোর্টে রাহুলের বিরুদ্ধে মামলা দায়েরের আর্জি জানান। ওই মাসেই মামলাটি খারিজ হয়। পরে অন্য একটি আদালতে এই মামলা করেন পঙ্কজ। তার ভিত্তিতেই সমন পাঠানো হল রাহুলকে।



