Bartaman Logo
২৭ মে, ২০২৬

রাহুলকে আক্রমণের কৌশল খুঁজছে বিজেপি, সুস্থ হয়ে ফিরলেন বিজেপির ২ এমপি

রাহুলকে আক্রমণের কৌশল খুঁজছে বিজেপি, সুস্থ হয়ে ফিরলেন বিজেপির ২ এমপি
  • ২৪ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: পাঁচদিনের মাথায় সম্পূর্ণ সুস্থ হয়ে হাসপাতাল থেকে বাড়ি চলে গেলেন বিজেপির দুই সাংসদ প্রতাপচন্দ্র ষড়ঙ্গী এবং মুকেশ রাজপুত। সোমবার একথা জানিয়েছেন ডাঃ রাম মনোহর লোহিয়া হাসপাতালের মুখপাত্র পুলিনকুমার গুপ্তা। বলেছেন, মাননীয় দু‌ই সাংসদ সুস্থ হয়ে গিয়েছেন। তাই তাঁদের ডিসচার্জ করে দেওয়া হয়েছে। 
Advertisement
এবার? বিজেপি কী করে রাহুলের বিরুদ্ধে এই ইস্যুতে ‘রাজনীতি’ করবে? তা নিয়ে চাপে গেরুয়া শিবির। হাঁতড়াচ্ছে কৌশল। গত বৃহস্পতিবার রাহুল গান্ধী এই দুই সাংসদকে প্রবল আঘাত করেছিলেন ব঩লেই ছিল বিজেপির অভিযোগ। সংসদ ভবনের মকর দ্বারের সিঁড়িতে কংগ্রেস-বিজেপি প্রায় সম্মুখ সমর হয়। সেখানেই প্রতাপ ষড়ঙ্গীকে আঘাত করেন ব঩লেই অভিযোগ। তাঁর বাঁ চোখের কোণ কেটে যায়। সেলাই করতে হয়। একইভাবে মাটিতে পড়ে বুকে আঘাত পান মুকেশ রাজপুত। তবে চিন্তাজনক কোনও অবস্থা উভয়ের কারই ছিল না বলেই হাসপাতাল সূত্রে খবর। যদিও বিষয়টিকে ‘উচ্চগ্রামে’ প্রচার করে রাহুলকে কাঠগড়ার দাঁড় করানোর ‘রাজনীতি’ করতে পিছপা হয়নি বিজেপি। ষড়ঙ্গীকে প্রধানমন্ত্রীর ফোন, সেটি লাউডস্পিকারে দিয়ে ভিডিও রেকডিং করে সোশ্যাল মিডিয়ায় প্রচার করেছে বিজেপি। একইভাবে রাজনাথ সিং, রবিশঙ্কর প্রসাদ, শিবরাজ সিং চৌহানের মতো বিজেপির তাবড় নেতা, মন্ত্রীরা আরএমএলে ষড়ঙ্গী এবং রাজপুতকে দেখতে যান। কিন্তু অধিবেশন শেষ হতেই (২০ ডিসেম্বর) বিজেপির আর কোনও প্রচার নেই। 
সম্পর্কিত সংবাদ