Bartaman Logo
২৭ মে, ২০২৬

রাহুল গান্ধী দ্বৈত নাগরিকত্ব মামলা: কেন্দ্রীয় সরকারের জবাব তলব এলাহাবাদ হাইকোর্টে

রাহুল গান্ধী দ্বৈত নাগরিকত্ব মামলা: কেন্দ্রীয় সরকারের জবাব তলব এলাহাবাদ হাইকোর্টে
  • ২৭ নভেম্বর, ২০২৪ ০০:০০
নয়াদিল্লি: কংগ্রেস নেতা রাহুল গান্ধীর দ্বৈত নাগরিকত্ব সংক্রান্ত মামলায় তিন সপ্তাহের মধ্যে কেন্দ্রের জবাব তলব করল এলাহাবাদ হাইকোর্ট। রায়বেরিলির সাংসদের ভারতীয় নাগরিকত্ব বাতিলের আর্জি জানিয়ে পিটিশন দায়ের করেছিলেন আইনজীবী তথা বিজেপি নেতা ভিগনেশ শিশির। অভিযোগ, সোনিয়া-পুত্রের ব্রিটিশ নাগরিকত্ব রয়েছে। এবিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রকের কাছে অভিযোগ জানিয়েছিলেন ভিগনেশ। সিবিআই তদন্তের আর্জি জানিয়েছিলেন তিনি। মঙ্গলবার বিচারপতি আত্তাউ রহমান মাসুদি ও বিচারপতি শুভাষ বিদ্যার্থীর বেঞ্চ জানিয়েছে, তিন সপ্তাহের মধ্যে এবিষয়ে কেন্দ্রকে সিদ্ধান্ত জানাতে হবে। 
Advertisement
অতিরিক্ত সলিসিটর জেনারেল এস বি পান্ডে এদিন আদালতে জানান, শিশিরের অভিযোগপত্র খতিয়ে দেখছে স্বরাষ্ট্র মন্ত্রক। এরপরেই কেন্দ্রের জবাব তলব করে আদালত। মামলার পরবর্তী শুনানি ১৯ ডিসেম্বর। 
সংবিধানের ৯ নম্বর ধারা অনুযায়ী, কোনও ভারতীয় নাগরিকের দ্বিতীয় কোনও দেশের নাগরিকত্ব থাকতে পারে না। অভিযোগকারীর দাবি, এক্ষেত্রে রাহুল গান্ধীর ভারতীয় নাগরিকত্ব বাতিল হওয়া উচিত। শুধু শিশির নন। দিল্লি হাইকোর্টে একই দাবিতে মামলা করেছেন বিজেপি নেতা সুব্রহ্মণ্যম স্বামী। উত্তরে দিল্লি হাইকোর্ট জানিয়েছে, এলাহাবাদ হাইকোর্টে বিচারাধীন মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত শুনানির দিনক্ষণ দেওয়া সম্ভব নয়।
শিশিরের দাবি, রাহুল ব্রিটিশ নাগরিকত্ব নিয়ে আগে তদন্তের আর্জি জানিয়েছিলেন ভিএসএস শর্মা নামে এক ব্যক্তি। ২০২২ সালে এবিষয় ব্রিটিশ প্রশাসনের সঙ্গে যোগাযোগ করেন তিনি। ইমেলে কংগ্রেস নেতার নাগরিকত্ব সংক্রান্ত একাধিক তথ্য দিয়েছিল ব্রিটিশ সরকার। প্রথমে জুলাই মাসে এ সংক্রান্ত মামলা প্রত্যাহার করেছিলেন আবেদনকারী। তবে স্বরাষ্ট্র মন্ত্রককে পাঠানো দু’টি অভিযোগপত্রের উত্তর না মেলায় নতুন মামলা করেন শিশির।
সম্পর্কিত সংবাদ