সংবাদদাতা, রায়গঞ্জ: রায়গঞ্জ শহরে টোটো চলাচলের ক্ষেত্রে ১ জানুয়ারি থেকে শহরের টোটো শহরে চলার পাশপাশি নীল ও সবুজ রঙের টোটো একদিন অন্তর চলাচলের পাশপাশি একাধিক নতুন নিয়ম লাগু হওয়ার কথা থাকলেও তা এখনও কার্যকর করতে পারেনি পুরসভা। ফলে শহর জুড়ে যানজট তীব্র আকার নিয়েছে। এমনকী শহরের মধ্যে রাতের বেলা যে সমস্ত টোটো চলছে তাঁর মধ্যে একাধিক টোটোর নেই হেডলাইট, অনেক টোটোর হেডলাইট থাকলেও সেগুলি বিকল। এতে বড়সড় দুর্ঘটনা ঘটতে পারে। টোটোর স্বাস্থ্য পরীক্ষার পাশাপাশি যেসমস্ত টোটো শহরে চলছে সেইসব টোটোগুলিকে দ্রুত নিয়মকানুনের মধ্যে আনা হোক এমনই দাবি করছেন রায়গঞ্জের বাসিন্দারা।
Advertisement
রায়গঞ্জের বাসিন্দা রাজেশ বিশ্বাস বলেন, পুরসভা বারবার সময় নিয়েও টোটো নিয়ে নতুন নিয়ম চালু করতে পারছে না। এটা পুরসভার ব্যর্থতা। এছাড়া শহরের মধ্যে টোটো হেডলাইন না ছাড়াই চলছে। তাতে বড় দুর্ঘটনা ঘটতে পারে। অবিলম্বে টোটো নিয়ে ব্যবস্থা নেওয়া হোক।
পুরসভা সূত্রে জানা গিয়েছে, ১ জানুয়ারির পরিবর্তে ১৫ জানুয়ারি টোটোর নিয়মকানুন চালু হওয়ার কথা থাকলেও শহরের টোটোগুলির রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পন্ন না হওয়ায় তা চালু করা যায়নি। তবে শহরের টোটোর রেজিস্ট্রেশন সম্পন্ন হয়েছে। প্রায় ১৪০০ টোটোর রেজিস্ট্রেশন ইতিমধ্যেই শেষ হয়েছে। কিন্তু কবে থেকে শুরু হবে নতুন নিয়ম? রায়গঞ্জ পুরসভার প্রশাসক সন্দীপ বিশ্বাস বলেন, আগামী শনিবার টোটো নিয়ে বৈঠক করা হবে। এরপর দ্রুত নতুন নিয়ম চালু করা হবে।
রায়গঞ্জের বিধায়ক কৃষ্ণ কল্যাণী বলেন, গ্রামের টোটোর রেজিস্ট্রেশন প্রক্রিয়া ধীর গতিতে হওয়ায় নিয়ম চালু করতে কিছুটা সমস্যা দেখা দিয়েছে। তবে ১ ফেব্রুয়ারি থেকে পুর এলাকায় টোটোর নতুন নিয়ম চালু হবে। এছাড়া যেসমস্ত টোটো হেডলাইট না জ্বালিয়ে রাস্তায় চলছে, সেগুলির বিরুদ্ধে পদক্ষেপ নিতে পুলিসের সঙ্গে কথা হয়েছে। রায়গঞ্জের মহকুমা শাসক কিংশুক মাইতি বলেন, সমস্ত টোটোর রেজিস্ট্রেশন শেষ হলেই যেগুলি নিয়ম মানবে না, সেগুলির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।