Bartaman Logo
১৪ জুলাই, ২০২৬
বর্তমান / রাজ্য

রায়গঞ্জ মেডিক্যালের রোগী কল্যাণ সমিতির পূর্ণাঙ্গ কমিটি নিয়ে বৈঠক

রায়গঞ্জ মেডিক্যালের রোগী কল্যাণ সমিতির পূর্ণাঙ্গ কমিটি নিয়ে বৈঠক
  • ১৮ জানুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
নিজস্ব প্রতিনিধি, রায়গঞ্জ: নানা জটিলতায় এখনও  রায়গঞ্জ মেডিক্যাল কলেজ হাসপাতালের পূর্ণাঙ্গ রোগী কল্যাণ সমিতির বোর্ড গঠন করা যায়নি। এই অবস্থায় কীভাবে সমিতির পূর্ণাঙ্গ বোর্ড দ্রুত গঠন করা যায়, বৃহস্পতিবার রাতে তা নিয়ে বৈঠক করেছে মেডিক্যাল কলেজ কর্তৃপক্ষ। যেখানে রোগী কল্যাণ সমিতির সভাপতি মেডিক্যাল কলেজের প্রিন্সিপাল, সমিতির সম্পাদক তথা মেডিক্যাল কলেজের সুপার প্রিয়ঙ্কর রায় সহ রাজ্য সরকার মনোনীত জনপ্রতিনিধি সদস্য বিধায়ক কৃষ্ণ কল্যাণী উপস্থিত ছিলেন। বিধায়ক বলেন, আমরা সমিতির বর্ধিত বোর্ডে জেলাশাসক, পুলিস সুপার, রায়গঞ্জ পুরসভার চেয়ারম্যান সহ কয়েকজনকে যুক্ত করতে চাই। সেব্যাপারে একটি প্রস্তাবও দেওয়া হয়েছে। সেই সঙ্গে মেডিক্যালের পরিষেবা, যথা সময়ে হাসপাতালে চিকিৎসকদের উপস্থিতির ব্যাপারে গুরুত্ব আরোপের মতো বিষয়ে আলোচনা হয়েছে।
Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ