নিজস্ব প্রতিনিধি, রায়গঞ্জ: মুমূর্ষু রোগীকে নিয়ে আর ছুটতে হবে না এ হাসপাতাল থেকে সে হাসপাতাল। এবার এক হাসপাতালেই পাওয়া যাবে ক্রিটিক্যাল কেয়ার ব্যবস্থাপনায় অত্যাধুনিক চিকিৎসা। রায়গঞ্জ মেডিক্যাল কলেজ হাসপাতালেই তৈরি হতে চলেছে ৫০ শয্যার ক্রিটিক্যাল কেয়ার ব্লক (সিসিবি)। এরফলে এক ছাদের তলায় একাধিক রোগীকে চিকিৎসা দেওয়া যাবে বলে মনে করছে মেডিক্যাল কলেজ কর্তৃপক্ষ। আগে এই ব্যবস্থা না থাকায় একের পর এক হাসপাতালে ঘুরতে হতো রোগীদের। চিকিৎসার আশায় হাসপাতাল স্থানান্তরের সময় মাঝ রাস্তায় রোগীমৃত্যুর নজিরও রয়েছে। সবদিক বিবেচনা করে তাই অত্যাধুনিক সিসিবি তৈরির অনুমোদন এসেছে স্বাস্থ্য দপ্তরের তরফে।
Advertisement
কয়েকবছর আগেই সিসিবি তৈরির কাজ শুরু হতো রায়গঞ্জ মেডিক্যাল কলেজে। কিন্তু নানা কারণে সেই কাজ শুরু হয়নি। সম্প্রতি সেই সিসিবি চালুর প্রশাসনিক প্রক্রিয়া শুরু হয়েছে। মেডিক্যাল কলেজের মর্গের কাছেই সিসিবি তৈরির জমিও চিহ্নিত করা হয়েছে। শীঘ্রই নির্মাণ কাজ চালু হওয়ার কথা।
রায়গঞ্জ মেডিক্যালের সুপার প্রিয়ঙ্কর রায় বলেন, আপদকালীন পরিস্থিতিতে চিকিৎসা পরিষেবা দিতে সিসিবি তৈরি হবে। তারজন্য পাঁচতলা বহুতল নির্মাণ হবে। পূর্ত দপ্তর শীঘ্রই ৫০ শয্যা বিশিষ্ট এই সিসিবি তৈরির কাজ শুরু করবে। যেখানে দুটি অপারেশন থিয়েটার থাকবে। আইসিইউ, এইচডিইউ, ডায়ালিসিস ইউনিট, জরুরী বিভাগ, আইসোলেশন সহ অত্যাধুনিক ওয়ার্ড থাকবে। ১০ শয্যার আইসিইউ, ৬ শয্যার এইচডিইউ থাকছে। ৫ টি শয্যা থাকছে জরুরী বিভাগেও। এছাড়াও ২০ টির বেশি শয্যা থাকবে আইসোলেশন ওয়ার্ডে।