Bartaman Logo
২৬ জুলাই, ২০২৬
বর্তমান / রাজ্য

রঘুনাথপুরের কাশীপুর কল্লোলী ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে আয়ুষ মেলা শুরু

রঘুনাথপুরের কাশীপুর কল্লোলী ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে আয়ুষ মেলা শুরু
  • ২৯ জানুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
সংবাদদাতা, রঘুনাথপুর: মঙ্গলবার রঘুনাথপুর মহকুমার কাশীপুর কল্লোলী ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের চত্বরে দুই দিনের আয়ুষ মেলা শুরু হল। এদিন আনুষ্ঠানিক ভাবে মেলার উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে রঘুনাথপুর সুপার স্পেশালিটি হাসপাতালে সুপার সুদীপা মুখোপাধ্যায় ডিএমও (আয়ুষ) মানস গড়াই, কাশীপুর বিএমওএইচ প্রিয়দর্শী যশ প্রমুখ উপস্থিত ছিলেন। মূলত আয়ুর্বেদ, রোগ ও ন্যাচারোপ্যাথি, ইউনানি, সিদ্ধা এবং হেমিওপ্যাথি, নিয়ে মেলার আয়োজন করা হয়েছে। দুই দিনের মেলায় বিনামূল্যে হোমিওপ্যাথি, আয়ুর্বেদিক স্বাস্থ্য পরীক্ষা ও ওষুধ প্রদান, যোগ ও প্রণাম প্রদর্শন কর্মসূচি থাকছে। এদিন ফাইলেরিয়া আক্রান্ত রোগীদের বিশেষ কিট দেওয়া হয়।
Advertisement
মেলা নিয়ে প্রিয়দর্শিনী বাবু বলেন, এ’বছর রঘুনাথপুর মহকুমার আয়ুষ মেলা করার জন্য কাশীপুর দায়িত্ব পেয়েছে। ‘আধুনিক চিকিৎসার পাশাপাশি সাধারণ মানুষের মধ্যে আয়ুষ চিকিৎসা পদ্ধতির প্রচারের জন্যই বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে। যাতে সাধারণ মানুষ আয়ুষ সম্বন্ধে জানতে পারেন এবং এই চিকিৎসা পদ্ধতি গ্রহণ করেন, তার জন্য সাধারণ মানুষকে সচেতন করতে হবে। আমরা জানি, আধুনিক চিকিৎসা পদ্ধতিতে বিভিন্ন ওষুধের অনেক পার্শ্বপ্রতিক্রিয়া রয়েছে। সেই ক্ষেত্রে আয়ুষ চিকিৎসা পদ্ধতিতে অনেক কঠিন রোগ সহজেই ঠিক করা সম্ভব হয়।
Advertisement
সম্পর্কিত সংবাদ