সংবাদদাতা, রঘুনাথপুর: বুধবার রঘুনাথপুর মহকুমার প্রতিটি কারখানা এলাকায় এসইউসির শ্রমিক সংগঠন এআইইউটিউসি প্রতিবাদ মিছিল করে। এদিন কেন্দ্রীয় সরকারের শ্রমিক, কৃষক ও জনগণের স্বার্থ বিরোধী নীতি এবং চারটি শ্রম কোড বাতিলের দাবিতে সাঁওতালডিহির ভোজুডি, রঘুনাথপুর তাপবিদ্যুৎ কেন্দ্র, আনাড়ার পাতিল রেলকারখানার শ্রমিকরা প্রতিবাদ মিছিলে শামিল হন। পাশাপাশি রঘুনাথপুরের ক্ষুদিরামচকের কাছে একটি প্রতিবাদ সভা করা হয়। এআইইউটিউসির জেলা সম্পাদক প্রবীর মাহাত সহ অন্যান্য নেতৃত্ব প্রতিবাদ মিছিল ও সভায় যোগ দেন। সিপিএমের শ্রমিক সংগঠন সিটুও বিভিন্ন জায়গায় প্রতিবাদ মিছিল করে।



