Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / কলকাতা

রঘুদেবপুরে শিশু সপ্তাহ পালন

রঘুদেবপুরে শিশু সপ্তাহ পালন
  • ২২ নভেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, উলুবেড়িয়া : হাওড়া জেলার রঘুদেবপুর নেতাজি সঙ্ঘ ও রামকৃষ্ণ মিশন বিবেকানন্দ এডুকেশন অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউটের উদ্যোগে শিশু সপ্তাহ পালন করা হল। এই উপলক্ষ্যে বিভিন্ন বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের নিয়ে সামাজিক সচেতনতা প্রচারে শোভাযাত্রা করা হয়। পাশাপাশি আঁকা, ক্যুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়। শিশুদের আইনি অধিকার, শিশু নির্যাতন বন্ধে আগামী দিনের রূপরেখা, বাল্য বিবাহ বন্ধ, মোবাইল ব্যবহারের সুফল ও কুফল নিয়ে আলোচনার সভার আয়োজন করা হয়। 
Advertisement
সম্পর্কিত সংবাদ