Bartaman Logo
৬ জুন, ২০২৬
বর্তমান / বিনোদন

বিচ্ছেদ জল্পনার জবাব

বিচ্ছেদ জল্পনার জবাব
  • ১ জুলাই, ২০২৫ ০৪:০০

নেগেটিভ খবরই ট্রেন্ডে থাকে। অন্তত এমনটাই মনে করেন অভিষেক বচ্চন। ঐশ্বর্যা রাই বচ্চনের সঙ্গে তাঁর বিবাহবিচ্ছেদ নিয়ে নানা জল্পনা রয়েছে ইন্ডাস্ট্রিতে। এতদিন অভিষেক এসবের কোনও উত্তর দেননি। সম্প্রতি এবিষয়ে মুখ খুলেছেন অভিনেতা। সাম্প্রতিক এক সাক্ষাৎকারে অভিষেক বলেন, ‘আগে আমার সম্পর্কে যাই বলা হতো, কিছুই মনে করতাম না। কিন্তু এখন আমার পরিবার রয়েছে। ফলে কোনও খবর নিয়ে যদি মুখ খুলি, সেটা নিয়েও ঘুরিয়ে আলোচনা হবে। সেটা চাই না। আমার জীবনটা তো অন্য কারও নয়। ফলে আমি যেখানে উত্তর দিতে দায়বদ্ধ, সেখানে অন্য কারও দায় নেই। যেখানে জবাব দেওয়া প্রয়োজন, অবশ্যই দেব।’ তাঁর দাবি, পরিবারকে জড়িয়ে ট্রোল করা হলে খুব খারাপ লাগে। ‘নিজের পরিচয় না দিয়ে সোশ্যাল মিডিয়ায় কুমন্তব্য করা খুব সহজ’, বললেন অভিনেতা। বিবাহবিচ্ছেদ জল্পনা প্রসঙ্গে অভিষেকের মত, ‘আমার সামনে এসে কেউ এসব কথা বললে, আমি তাঁকে শ্রদ্ধার চোখে দেখব।’

Advertisement
সম্পর্কিত সংবাদ