Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / বিনোদন

অদিতির সম্মান

বৈচিত্র্য। এই একটি শব্দেই তাঁর অভিনয় দক্ষতাকে ব্যাখ্যা করা যায়। তিনি অভিনেত্রী অদিতি রাও হায়দারি। একাধিক চরিত্রে বলিউডের নজর কেড়েছেন তিনি। তবে গত বছর থেকে তাঁর পরিচিতি ‘বিব্বোজান’ হিসেবে।

অদিতির সম্মান
  • ৯ আগস্ট, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

বৈচিত্র্য। এই একটি শব্দেই তাঁর অভিনয় দক্ষতাকে ব্যাখ্যা করা যায়। তিনি অভিনেত্রী অদিতি রাও হায়দারি। একাধিক চরিত্রে বলিউডের নজর কেড়েছেন তিনি। তবে গত বছর থেকে তাঁর পরিচিতি ‘বিব্বোজান’ হিসেবে। সঞ্জয়লীলা বনশালীর ‘হীরামাণ্ডি’ সিরিজে এই চরিত্র তাঁকে রাতারাতি জনপ্রিয়তা এনে দিয়েছে। তাঁর নৃত্যশৈলী সমাদৃত হয়েছে নানা মহলে। এই আবহে ইন্ডিয়ান ফিল্ম ফেস্টিভ্যাল অব মেলবোর্নে সম্মানিত হতে চলেছেন নায়িকা। বিভিন্ন চ্যালেঞ্জিং চরিত্র তিনি যেভাবে দক্ষ হাতে সামলেছেন, তার জন্যই এই চলচ্চিত্র উৎসবে পুরস্কৃত হচ্ছেন নায়িকা। জানা গিয়েছে, ডাইভারসিটি ইন সিনেমা অ্যাওয়ার্ডে ভূষিত হবেন অদিতি। এমন সম্মানে ভূষিত হবেন জেনে আপ্লুত নায়িকা। তিনি বলেছেন, ‘সত্যিই, দারুণ অনুভূতি। ওই চলচ্চিত্র উৎসবে উপস্থিত সিনেপ্রেমী, শিল্পীদের সঙ্গে সময় কাটানোর জন্য মুখিয়ে রয়েছি।’  

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ