Bartaman Logo
৪ আগস্ট, ২০২৬
বর্তমান / কলকাতা

লরি চালককে মার, জুলুমবাজির অভিযোগে বিক্ষোভ বাসিন্দাদের

এক লরি চালককে মারধরের অভিযোগ। সে ঘটনা ঘিরে রবিবার রাতে উত্তেজনা ছড়াল নিউটাউনের আকাঙ্ক্ষা মোড়ে।

লরি চালককে মার, জুলুমবাজির অভিযোগে বিক্ষোভ বাসিন্দাদের
  • ৪ আগস্ট, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, বিধাননগর: এক লরি চালককে মারধরের অভিযোগ। সে ঘটনা ঘিরে রবিবার রাতে উত্তেজনা ছড়াল নিউটাউনের আকাঙ্ক্ষা মোড়ে। জুলুমবাজির অভিযোগ তুলে এলাকার বাসিন্দারা বিক্ষোভ দেখালেন। তাঁদের অভিযোগ, একদল যুবক আচমকা এসে এক লরি চালকের উপর চড়ায় হয়। দলটি নবাবপুর গ্রামে ঢুকেও হুজ্জুতি করে। তারপর স্থানীয় মানুষ রাস্তায় বেরিয়ে প্রতিবাদ করেন। বিক্ষোভ দেখান। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। নামানো হয় র‌্যাফ। ঘটনাস্থলে যান রাজারহাট-নিউটাউনের বিধায়ক পীযূষ কানোরিয়া। সোমবার রাত পর্যপ্ত এই ঘটনা নিয়ে পুলিশের কাছে কোনো অভিযোগ দায়ের হয়নি। বাসিন্দাদের দাবি, বিধায়ককে জানানো হয়েছে। সমাধান না হলে তাঁরা প্রশাসনের দ্বারস্থ হবেন। বিধায়কের দাবি, সিন্ডিকেটের গণ্ডগোল।

Advertisement

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, নিউটাউনের আকাঙ্ক্ষা মোড়ের পাশে নবাবপুর এলাকায় রবিবার রাতে উত্তেজনা ছড়ায়। স্থানীয় বাসিন্দারা দলে দলে রাস্তায় নেমে পড়েন। তাঁদের অভিযোগ, ১৫-২০ জন যুবক এসে আচমকা এক লরি চালককে মারধর করে। তাঁর বাড়ির ভিতর ঢুকেও মারধর করে। এই জুলুমবাজি বন্ধ করতে হবে। কী ধরনের জুলুমবাজি চলছে তা ইঙ্গিতে বুঝিয়ে দিলেও খোলসা করেননি তাঁরা। রাতে নিউটাউনের ডেপুটি পুলিশ কমিশনারের নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছয়। র‌্যাফ নামানো হয়। পৌঁছন বিধায়ক। তিনি বিক্ষোভকারীদের সঙ্গে কথা বলেন। বিধায়ক পীযূষ কানোরিয়া সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে বলেন, ‘এই পাড়া থেকে অনেকদিন ধরেই অভিযোগ আসছে। আকাঙ্ক্ষা মোড়ে পুলিশের নিষেধ সত্ত্বেও কেউ কথা শুনছেন না। ২০০-৩০০ গাড়ি প্রতিদিন এখানে দাঁড়িয়ে থাকে। পুলিশ নো-এন্ট্রি কেস দিয়েছে। তা সত্ত্বেও এঁরা কথা শোনেননি। এটা নিজেদের মধ্যেই একটা মারপিট। এই জিনিস মেটানোর দরকার। এই জন্যই আমি নিজে এখানে উপস্থিত হয়েছি। সিন্ডিকেট রাজ শেষ হবে। আমি কারও কথা শুনব না। কোনও সিন্ডিকেট রাজ চলতে দেব না।’

Advertisement
সম্পর্কিত সংবাদ