Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

তমলুকে শিবিরে নিকাশি নালা ও রাস্তা সংস্কারের আবেদন বাসিন্দাদের

তমলুকে শিবিরে নিকাশি নালা ও রাস্তা সংস্কারের আবেদন বাসিন্দাদের
  • ৩ সেপ্টেম্বর, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, তমলুক: মঙ্গলবার তমলুক পুরসভার ১১নম্বর ওয়ার্ডে আমাদের পাড়া আমাদের সমাধান ক্যাম্পে ৪২টি কাজের পরিকল্পনা জমা পড়ল। এদিন শহরের পদুমবসানে রাজ্য সড়কের ধারে একটি গেস্টহাউসে সকাল ১০টা থেকে ওই ক্যাম্প বসে। বিধায়ক সৌমেন মহাপাত্র, পুরসভার চেয়ারম্যান দীপেন্দ্রনারায়ণ রায়, মহকুমা শাসক দিব্যেন্দু মজুমদার, কাউন্সিলার চঞ্চল খাঁড়া সহ আরও বেশ কয়েকজন কাউন্সিলার সেখানে শামিল হন। আগে থেকেই ওয়ার্ড কমিটির পক্ষ থেকে এলাকায় মাইকিং করে এদিনের ক্যাম্পের কথা জানিয়ে দেওয়া হয়েছিল। ঩সেইমতো ১১নম্বর ওয়ার্ডের ২৪৪ ও ২৪৫নম্বর বুথ থেকে সাধারণ মানুষজন নিজেদের সমস্যার কথা জানাতে ক্যাম্পে হাজির হন।

Advertisement

১১নম্বর ওয়ার্ডের ড্রেনের জননিকাশির নালার মাধ্যমে শঙ্করআড়া খালে পড়ে। সেই খালের সঙ্গে রূপনারায়ণ নদের যোগ রয়েছে। নিকাশি নালার শেষপ্রান্তে স্লুইস গেট বসানো নিয়ে এদিন আলোচনা হয়। এছাড়া, পদুমবসানে মাদার টেরেজা মডেল স্কুলের পিছনে রাস্তা ও ড্রেন, নেতাজি পল্লির রাস্তা ও ড্রেন, ক্ষুদিরাম পল্লির রাস্তা ও নিকাশি নালা, দাসপাড়া ও ব্লুস্টার ক্লাবের কাছে রাস্তা ও ড্রেনের কাজের পরিকল্পনা জমা পড়েছে। বেশকিছু জায়গায় পথবাতি নেই। এনিয়েও শহরের মানুষজন দৃষ্টি আকর্ষণ করেন।
১১নম্বর ওয়ার্ডের ভেড়িবাঁধ এলাকার বাসিন্দা অপর্ণা গিরি সিনহা স্লুইস গেটের প্রস্তাব রাখেন। সেইমতো নিকাশি খালের শেষপ্রান্তে স্লুইস গেট তৈরির কাজের প্রস্তাব জমা হয়। এছাড়া, ১১নম্বর ওয়ার্ডে ক্ষুদিরাম প্রাইমারি স্কুল থেকে জগদীশ বেরার বাড়ি পর্যন্ত ঢালাই রাস্তার কাজের মেরামতের প্রস্তাব রাখেন এলাকার বাসিন্দা স্বপন মাজি। সেই প্রস্তাবও গৃহীত হয়েছে। ওই স্কুল সংলগ্ন ঢালাই রাস্তার কাজের প্রস্তাব জমা করেন ভুবন দুয়ারী। সেই প্রস্তাবও এদিন জমা পড়েছে। এভাবে ১১নম্বর ওয়ার্ডে দু’টি বুথে প্রায় ৪০টি কাজের প্রস্তাব জমা পড়েছে। ১১নম্বর ওয়ার্ডের কাউন্সিলার তৃণমূল কংগ্রেসের গৌতম পাল বলেন, দু’টি বুথ থেকে সাধারণ মানুষজন নিজেদের সমস্যা ক্যাম্পে জানাতে এদিন উপস্থিত ছিলেন। মোট ৪০টি কাজের পরিকল্পনা জমা পড়েছে। তার অধিকাংশই রাস্তা ও ড্রেনের কাজ রয়েছে। এছাড়া, রাস্তা ও পুকুরের ধারে রেলিং, স্লুইস গেট ও পথবাতি সহ কিছু কাজ জমা পড়েছে। গুরুত্বপূর্ণ বেশকিছু রাস্তার ধারে পুকুর রয়েছে। সেখানে রেলিং তুলে সুরক্ষা প্রয়োজন।-নিজস্ব চিত্র

Advertisement
সম্পর্কিত সংবাদ