Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

পশ্চিম মেদিনীপুর ও ঘাটাল সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসে রদবদল

অবশেষে পশ্চিম মেদিনীপুর ও ঘাটাল সাংগঠনিক জেলা তৃণমূলেরও রদবদল হল। মেদিনীপুর সাংগঠনিক জেলা তৃণমূলের গড়বেতা-১ ব্লক, মেদিনীপুর সদর এ ব্লক ও মেদিনীপুর শহরের সভাপতির পদে পরিবর্তন করা হয়েছে।

পশ্চিম মেদিনীপুর ও ঘাটাল সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসে রদবদল
  • ২৬ সেপ্টেম্বর, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, মেদিনীপুর ও সংবাদদাতা, ঘাটাল, মেদিনীপুর: অবশেষে পশ্চিম মেদিনীপুর ও ঘাটাল সাংগঠনিক জেলা তৃণমূলেরও রদবদল হল। মেদিনীপুর সাংগঠনিক জেলা তৃণমূলের গড়বেতা-১ ব্লক, মেদিনীপুর সদর এ ব্লক ও মেদিনীপুর শহরের সভাপতির পদে পরিবর্তন করা হয়েছে। একইসঙ্গে খড়্গপুর শহরে কোর কমিটি তৈরি হয়েছে। এই কোর কমিটির কনভেনরের দায়িত্ব পেয়েছেন মেদিনীপুর সাংগঠনিক জেলার সভাপতি সুজয় হাজরা। পাশাপাশি বেশকিছু ব্লকে যুব ও মহিলা পদে নতুন মুখকে সুযোগ দেওয়া হয়েছে। উল্লেখযোগ্যভাবে, জেলার বিভিন্ন ব্লকে ভাইস প্রেসিডেন্ট পদ তৈরি হয়েছে। এতে খুশি জেলা তৃণমূল নেতৃত্ব।

Advertisement

মোহনপুর ব্লকে সভাপতি হিসেবে মানিক মাইতির নাম ঘোষণা করল দল। মুখ্যমন্ত্রীর নির্দেশে কিছুদিন আগে মানিকবাবুকে সরিয়ে ব্লক সভাপতি পদে এসেছিলেন দাঁতনের বিধায়ক বিক্রমচন্দ্র প্রধান। এদিন নতুন তালিকা ঘোষণা করে সেই মানিকবাবুর উপর আস্থা রাখল দল। একইসঙ্গে সহ-সভাপতি হিসেবে ভগবান মাইতির নাম ঘোষণা করা হয়েছে। দাঁতন-১ ব্লকে সভাপতি পদে প্রতুল দাসের জায়গায় মনিশঙ্কর মিশ্র দায়িত্ব পেয়েছেন। সহ-সভাপতি হয়েছেন দীপককুমার ঘোষ।
 তৃণমূলের ঘাটাল সাংগঠনিক জেলার ব্লক ও শহরস্তরে বেশ কিছু পরিবর্তন হয়েছে। পাঁচটি ব্লকের মধ্যে তিনটি ব্লকে সভাপতি পরিবর্তন করা হয়েছে। অন্য দিকে পাঁচটি পুরসভার মধ্যে দু’টিতে সভাপতি পদে বদল ঘটানো হয়েছে। দাসপুর-২ ব্লকের সভাপতি ছিলেন জেলা পরিষদের সদস্য সৌমিত্র সিংহরায়। তাঁকে সরিয়ে এবার সভাপতি করা হয়েছে সুকুমার বেরাকে। চন্দ্রকোণা-১ ব্লকে মহাদেব মল্লিকের পরিবর্তে চন্দ্রকোণা-১ পঞ্চায়েত সমিতির সহকারী সভাপতি সূর্যকান্ত দোলইকে সভাপতি করা হয়েছে। চন্দ্রকোণা-২ ব্লকের সভাপতি তথা পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষকে সরিয়ে প্রাক্তন বিধায়ক ছায়া দোলইকে সভাপতি করা হয়েছে। তবে ঘাটাল, চন্দ্রকোণা ও খড়ার শহর কমিটির সভাপতি পরিবর্তন করা হয়নি। ক্ষীরপাই শহর সভাপতি বীরেশ্বর পাহাড়ীকে সরিয়ে দেবদাস পালকে সভাপতি করা হয়েছ। রামজীবনপুর শহরে সভাপতি হয়েছেন জয়ন্ত আশ। ডেবরা ব্লক সভাপতির নাম ঘোষণা করা হয়নি। 

Advertisement
সম্পর্কিত সংবাদ