Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

বাকি চার করিডরে পরিষেবায় রদবদল, দোলের দিন দক্ষিণেশ্বর রুটে বেলা আড়াইটেয় চালু মেট্রো

দোলযাত্রা উপলক্ষ্যে আগামী কাল মঙ্গলবার শহরের পাঁচটি মেট্রো রুটে পরিবর্তিত সময়সূচিতে পরিষেবা পাবেন যাত্রীরা

বাকি চার করিডরে পরিষেবায় রদবদল, দোলের দিন দক্ষিণেশ্বর রুটে বেলা আড়াইটেয় চালু মেট্রো
  • ২ মার্চ, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: দোলযাত্রা উপলক্ষ্যে আগামী কাল মঙ্গলবার শহরের পাঁচটি মেট্রো রুটে পরিবর্তিত সময়সূচিতে পরিষেবা পাবেন যাত্রীরা। দোলের দিন শহিদ ক্ষুদিরাম-দক্ষিণেশ্বর রুটে দুপুর আড়াইটে থেকে চালু হবে মেট্রো পরিষেবা। তবে দিনের শেষ মেট্রোর সমসয়সূচি অপরিবর্তিত থাকবে। যদিও রাত ৯টা ৩৮ মিনিটে দক্ষিণেশ্বর থেকে মহানায়ক উত্তমকুমার (টালিগঞ্জ) পর্যন্ত বিশেষ মেট্রো পরিষেবা কাল বাতিল থাকবে। সারাদিনে নর্থ-সাউথ করিডরে আপ-ডাউনে ৩০টি করে মোট ৬০টি মেট্রো পাবেন যাত্রীরা। অন্যদিকে, হাওড়া ময়দান ও সল্টলেক সেক্টর ফাইভ পর্যন্ত ইস্ট-ওয়েস্ট রুটে মেট্রো চালু হবে দুপুর ৩টের সময়। দিনের শেষ মেট্রো মিলবে প্রতিদিনের মতোই। দোলে সারাদিনে ইস্ট-ওয়েস্ট রুটে ৪৫টি মেট্রো চলবে। মহানগরীর প্রথম বিমানবন্দর সংযোগকারী মেট্রো রুটে কাল ৪৪টি মেট্রো চলবে। দুপুর ২টো ৩৮ মিনিটে নোয়াপাড়া ও দুপুর ৩টের সময় জয় হিন্দ বিমানবন্দর থেকে প্রথম মেট্রো ছাড়বে। শেষ মেট্রো পরিষেবার সময়সূচি অপরিবর্তিত থাকবে। জোকা-মাঝেরহাট মেট্রো পথে ৩৮টি মেট্রো চলবে। জোকা থেকে বেলা ২টো ৪০ মিনিটে প্রথম মেট্রো ছাড়বে। অন্যদিকে, দুপুর ৩টে ৪ মিনিটে প্রথম মেট্রো ছাড়বে মাঝেরহাট থেকে। দিনের শেষ মেট্রোর সময় একই থাকবে। ওইদিন কবি সুভাষ থেকে বেলেঘাটা মেট্রো করিডরে একইভাবে দেরিতে পরিষেবা চালু হবে। দুপুর আড়াইটের সময় কবি সুভাষ থেকে দিনের প্রথম মেট্রো বেলেঘাটার উদ্দেশ্যে রওনা দেবে। উলটোদিকে, বেলেঘাটা থেকে প্রথম মেট্রো ছাড়বে বেলা ৩টের সময়। শেষ মেট্রোর সময়সূচিতে কোনও রদবদল হচ্ছে না। 

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ