Bartaman Logo
৩১ জুলাই, ২০২৬
বর্তমান / কলকাতা

রাজ্য প্রশাসনে আইএএস পর্যায়ে রদবদল

রাজ্য প্রশাসনে আইএএস আধিকারিকদের কিছু রদবদল হয়েছে। জলপাইগুড়ির জেলাশাসক হলেন অদিতি চৌধুরী।

রাজ্য প্রশাসনে আইএএস পর্যায়ে রদবদল
  • ৩১ জুলাই, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: রাজ্য প্রশাসনে আইএএস আধিকারিকদের কিছু রদবদল হয়েছে। জলপাইগুড়ির জেলাশাসক হলেন অদিতি চৌধুরী। তিনি আসানসোল-দুর্গাপুর ডেভেলপমেন্ট অথরিটির সিইও ছিলেন। সচিব এবং বিশেষ সচিব পর্যায়ে পাঁচজন আধিকারিকের বদলির নির্দেশিকা জারি হয়েছে। হুগলি রিভার ব্রিজ কমিশনে সচিব হয়েছেন ললিতা আগরওয়াল। তিনি ইনফরমেশন কমিশনের সচিব পদের সঙ্গে এই অতিরিক্ত দায়িত্ব পালন করবেন। অপালা শেঠ উপজাতি উন্নয়ন দপ্তরের সচিব থেকে বনদপ্তরে বদলি হয়েছেন। পঞ্চায়েত দপ্তরের কমিশনার হয়েছেন রাধিকা আইয়ার। তিনি স্বাস্থ্য দপ্তরে বিশেষ সচিব ছিলেন।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ