Bartaman Logo
২৪ জুলাই, ২০২৬
বর্তমান / কলকাতা

চাষিপিছু ধানক্রয়ের পরিমাণ বাড়ানোর আর্জি খাদ্যমন্ত্রীকে

খাদ্যদপ্তর চাষিদের কাছ থেকে গোটা খরিফ মরশুমে ধান কেনার সর্বোচ্চ পরিমাণ ৯০ কুইন্টালই রেখেছে এবার। তবে প্রতি দফায় চাষিরা ১৫ কুইন্টাল ধান বেচতে পারবেন

চাষিপিছু ধানক্রয়ের পরিমাণ  বাড়ানোর আর্জি খাদ্যমন্ত্রীকে
  • ৫ নভেম্বর, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: খাদ্যদপ্তর চাষিদের কাছ থেকে গোটা খরিফ মরশুমে ধান কেনার সর্বোচ্চ পরিমাণ ৯০ কুইন্টালই রেখেছে এবার। তবে প্রতি দফায় চাষিরা ১৫ কুইন্টাল ধান বেচতে পারবেন। (গতবার এটা ৩০ কুইন্টাল ছিল।) এই নিয়ম পরিবর্তনের জন্য খাদ্যমন্ত্রী রথীন ঘোষকে অনুরোধ করেছে বেঙ্গল রা‌ইস মিল ওনার্স অ্যাসোসিয়েশন। রাইস মিল মালিকদের সংগঠন আয়োজিত একটি সভায় রবিবার খাদ্যমন্ত্রী গিয়েছিলেন। সেখানেই তাঁকে এই অনুরোধ করা হয়। রাইস মিল মালিকদের যুক্তি, ধান কেনার সর্বোচ্চ পরিমাণ কমিয়ে দেওয়ায় আরও বেশি সংখ্যক চাষির ধান যাচাই করে তাঁদের নিতে হবে। এতে তাঁদের সমস্যায় পড়তে হবে ধানক্রয়কেন্দ্রে। ১৫ কুইন্টাল ধান বেচে যে টাকা চাষিরা পাবেন, তাতে তাঁদের পরবর্তী আলু বা রবি চাষের খরচা উঠবে না। এটাও বলা হয়েছে। খাদ্যমন্ত্রী বিষয়টি নিয়ে পরে আলোচনা করার আশ্বাস দেন। খাদ্যদপ্তরের বক্তব্য, চাষির জমির পরিমাণ পর্যালোচনার ভিত্তিতেই ধান কেনা হয়। ছোট ও প্রান্তিক চাষিদের কাছ থেকে ধান কেনার উপর বেশি গুরুত্ব  দেওয়া হয়। তাই চাষিপিছু ধানক্রয়ের সর্বোচ্চ পরিমাণ নির্দিষ্ট করে দেওয়া হয়েছে। তবে জমির পরিমাণ যেমনই হোক একজন চাষি ১৫ কুইন্টালই ধান বেচতে পারবেন। উত্তরবঙ্গে বিপর্যয়ের পর রাজ্য সরকার একটি বিশেষ তহবিল গঠন করেছে। ওই উপলক্ষ্যে মিল মালিক সংগঠন খাদ্যমন্ত্রীর হাতে ১০ লক্ষ টাকার একটি চেক দিয়েছে।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ