Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / বিনোদন

কটাক্ষের জবাব

কটাক্ষের জবাব
  • ১২ এপ্রিল, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

‘টয়লেট: এক প্রেম কথা’ ছবির নাম নিয়ে প্রশ্ন তুলেছিলেন অভিনেত্রী সাংসদ জয়া বচ্চন। তিনি জানিয়েছিলেন, এমন ‘উদ্ভট’ নামের সিনেমা কখনওই দেখতে চান না তিনি। এবার জয়ার কটাক্ষের জবাব দিলেন অক্ষয় কুমার। সামাজিক নানা বিষয় নিয়ে কাজ করেন অভিনেতা। ‘প্যাডম্যান’, ‘টয়লেট: এক প্রেম কথা’ সহ একাধিক ছবি তার প্রমাণ। অক্ষয়ের বিষয় নির্বাচন বরাবর প্রশংসার কেন্দ্রে। তবে সম্প্রতি জয়ার মন্তব্য প্রকাশ্যে আসতেই শুরু হয় বিতর্ক। বর্ষীয়ান অভিনেত্রী বলেছিলেন, ‘এটা কোনও নাম! আমি এমন নামের একটি ছবি কখনও প্রেক্ষাগৃহে দেখতে যাব না।’ এই আবহে অক্ষয় পাল্টা দিলেন জয়াকে। তিনি বলেন, ‘সামাজিক ট্যাবু নিয়ে এই ছবিগুলি তৈরি করা। আমার মনে হয় না কেউ এগুলির সমালোচনা করেছেন। যিনি সমালোচনা করবেন, তিনি বোকা।’ উল্লেখ্য, মুক্তির অপেক্ষায় অক্ষয় অভিনীত ‘কেসারি ২’। 

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ