Bartaman Logo
১৫ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

বারবার খারাপ ইভিএম, ভোট ব্যাহত আমতার ঝিখিরায়

ভোট শুরু হওয়ার পর অন্তত তিনবার বদল করতে হল ইভিএম। তারপরও প্রায় আড়াই ঘণ্টা বন্ধ রাখতে হল ভোট গ্রহণ

বারবার খারাপ ইভিএম, ভোট ব্যাহত  আমতার ঝিখিরায়
  • ৩০ এপ্রিল, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, উলুবেড়িয়া: ভোট শুরু হওয়ার পর অন্তত তিনবার বদল করতে হল ইভিএম। তারপরও প্রায় আড়াই ঘণ্টা বন্ধ রাখতে হল ভোট গ্রহণ। ফের নতুন মেশিন এনে ভোট শুরু হয়। ঘটনা ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে আমতার ঝিখিরায়। দীর্ঘক্ষণ অপেক্ষা করে অসুস্থ হয়ে পড়েন এক ভোটার। এতে ভোটারদের মধ্যে ক্ষোভের সঞ্চার হয়।  

Advertisement

আমতা বিধানসভার ঝিখিরার ঘরদুবড়া মণিমালা প্রাথমিক বিদ্যালয়ে ৭ নং বুথে ভোট গ্রহণ প্রক্রিয়া শুরু হওয়ার পর বেলা ১১টা নাগাদ ভোটদানের হার জানার জন্য ইভিএমের নির্দিষ্ট বোতাম টেপার পর দেখা যায়, সেটি কাজ করছে না। ততক্ষণে অনেক ভোট পড়ে গিয়েছে। এরপরে বিভিন্ন রাজনৈতিক দলের এজেন্ট ভোট গ্রহণের প্রক্রিয়া বন্ধ রাখার দাবি জানান। ভোটদান প্রক্রিয়া বন্ধ রাখা হয়। প্রিসাইডিং অফিসারের কাছ থেকে খবর পাওয়ার পর সেক্টর অফিস থেকে ইঞ্জিনিয়ার পাঠানো হয়। দীর্ঘক্ষণ ভোটদান বন্ধ থাকে। একসময় অধৈর্য ভোটাররা পুনরায় ভোট গ্রহণের দাবি জানাতে থাকেন। অন্যদিকে, দীর্ঘক্ষণ ভোট গ্রহণ প্রক্রিয়া বন্ধ থাকায় ভোটের লাইনে দাঁড়িয়ে থেকে মৃণাল চক্রবর্তী নামে এক বৃদ্ধ ভোটার অসুস্থ হয়ে পড়েন। পরে তাঁকে স্থানীয় স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হয়। বুথে গিয়ে দেখা যায়, সামনে অনেক ভোটার লাইনে দাঁড়িয়ে আছেন। ভোটারদের অভিযোগ, সকাল ১১টা থেকে ভোট বন্ধ আছে। এই নিয়ে চার বার ইভিএম মেশিন খারাপ হয়েছে। দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে একজন মহিলা ও একজন বৃদ্ধ অসুস্থ হয়ে পড়েছেন। তাঁদের বক্তব্য, ভোটারদের স্বার্থে কমিশনের ইভিএম মেশিনগুলি আরও ভালো করে পরীক্ষা করে পাঠনো উচিত। পরে বেলা আড়াইটে নাগাদ পুনরায় ভোট গ্রহণ শুরু হয়। হাঁফ ছেড়ে বাঁচে ভোটাররা।   

Advertisement
সম্পর্কিত সংবাদ