Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / বিনোদন

রেমোর নতুন ছবি

রেমোর নতুন ছবি
  • ১২ এপ্রিল, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

বলিউডে কোরিওগ্রাফার হিসেবেই প্রাথমিক ভাবে পরিচিত রেমো ডি’সুজা। তবে পরিচালক হিসেবেও তাঁর কাজ দেখেছেন দর্শক। শোনা যাচ্ছে, ফের পরিচালনার দায়িত্ব নেবেন রেমো। তাঁর আগের ছবি ‘এনি বডি ক্যান ডান্স’ (এবিসিডি)-এর সিক্যুয়েলের কাজ শুরু করে দিয়েছেন তিনি। পাশাপাশি রেমোর হাতে রয়েছে একটি রোমান্টিক ছবি। ২০১৩-এ মুক্তি পেয়েছিল ‘এনি বডি ক্যান ডান্স’। ২০১৫-এ ‘এনি বডি ক্যান ডান্স ২’ মুক্তি পাওয়ার পর এবার আসছে সেই ছবির তৃতীয় ভাগ। নাচে দক্ষ অভিনেতাদেরই কাস্ট করতে চান রেমো। অন্যদিকে তাঁর পরিচালিত রোমান্টিক ড্রামায় বলিউডের এক বড় নায়ক থাকতে পারেন বলে খবর। যদিও এসব নিয়ে এখনও প্রকাশ্যে মুখ খোলেননি নির্মাতারা।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ