Bartaman Logo
১৭ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / কলকাতা

পেঁয়াজের দামে সুরাহা শীঘ্রই: কেন্দ্র

গত ন’দিনে পাইকারি বাজারে পেঁয়াজের দাম ৯ শতাংশ কমেছে। ফলে খুচরো বাজারেও দামের সুরাহা মিলতে শুরু করবে বলে প্রত্যাশা করা হচ্ছে। বুধবার একথা বলেন কেন্দ্রীয় উপভোক্তা বিষয়ক সচিব নিধি খারে।

পেঁয়াজের দামে সুরাহা শীঘ্রই: কেন্দ্র
  • ১৭ সেপ্টেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নয়াদিল্লি: গত ন’দিনে পাইকারি বাজারে পেঁয়াজের দাম ৯ শতাংশ কমেছে। ফলে খুচরো বাজারেও দামের সুরাহা মিলতে শুরু করবে বলে প্রত্যাশা করা হচ্ছে। বুধবার একথা বলেন কেন্দ্রীয় উপভোক্তা বিষয়ক সচিব নিধি খারে।

Advertisement

পেঁয়াজের সর্বভারতীয় গড় খুচরো দাম বেড়ে হয়েছে ৫৩ টাকা ৯২ পয়সা। এক মাস আগের তুলনায় দামবৃদ্ধি হয়েছে ৪৮ শতাংশ। গত বছরের তুলনায় পেঁয়াজের মূল্যবৃদ্ধি হয়েছে ৯৪ শতাংশ। সরকারি তথ্য বলছে, জুলাই মাসে পেঁয়াজের মুদ্রাস্ফীতি ছিল ২২.৫৪ শতাংশ। 
আগস্টে তা আরও বেড়ে ৪৮.২৭ শতাংশ হয়েছে। মূল্য নিয়ন্ত্রণের লক্ষ্যে ও সাধারণ মানুষকে স্বস্তি দিতে কেন্দ্র গত মাসে এনসিসিএফ, নাফেড ও কেন্দ্রীয় ভাণ্ডারের খুচরো আউটলেট এবং ভ্রাম্যমাণ ভ্যানের মাধ্যমে প্রতি কেজি ৩৫ টাকায় পেঁয়াজ বিক্রি শুরু করেছে। বুধবার কেন্দ্রীয় উপভোক্তা সচিব খারে সাংবাদিকদের বলেন, সরবরাহে ঘাটতি নেই। ৩৫ টাকা দরে ​​পেঁয়াজ যাতে মানুষ পান, তা নিশ্চিত করতে আমরা দেশের প্রায় ৪৮টি শহরে পৌঁছাতে সক্ষম হয়েছি।

Advertisement
সম্পর্কিত সংবাদ