Bartaman Logo
১৪ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

আজ সিভিল সার্ভিস পরীক্ষা, আদ্রা ডিভিশনের ট্রেন চালানোর ঘোষণায় স্বস্তি

আজ সিভিল সার্ভিস পরীক্ষা উপলক্ষে আদ্রা ডিভিশনে বিশেষ ট্রেন চলাচল করবে। পরীক্ষার্থীদের সুবিধার্থে রেলের এই উদ্যোগ। বিস্তারিত পড়ুন।

আজ সিভিল সার্ভিস পরীক্ষা,  আদ্রা ডিভিশনের ট্রেন চালানোর ঘোষণায় স্বস্তি
  • ১৪ জুন, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, রঘুনাথপুর: আজ, রবিবার রাজ্যজুড়ে সিভিল সার্ভিস (ডব্লিউবিসিএস) পরীক্ষা রয়েছে। সেই উপলক্ষ্যে দক্ষিণ-পূর্ব রেলের আদ্রা ডিভিশন বেশ কয়েকটি ট্রেন চালানোর উদ্যোগ নিয়েছে। সম্প্রতি কয়েকদিন আগে সাপ্তাহিক ব্লকের জেরে এদিন কয়েকটি ট্রেন বন্ধ রাখার নির্দেশিকা জারি হয়েছিল। তবে সিভিল সার্ভিস পরীক্ষা থাকায় সেই ট্রেনগুলিকে চালানোর সিদ্ধান্ত নিয়েছে। রেলের তরফে বিষয়টি বিজ্ঞপ্তি দিয়ে জানানো হয়েছে। রেলের সিদ্ধান্তকে সাধুবাদ জানান যাত্রীরা।

Advertisement

রেলের তরফ থেকে জানানো হয়েছে ৬৮০৯০/৬৮০৮৯ (আদ্রা -মেদিনীপুর) মেমু প্যাসেঞ্জার, ৬৮০৭৭/ ৬৮০৭৮ (আদ্রা-ভাগা) মেমু প্যাসেঞ্জার, ৬৮০৭৯/৬৮০৮০ (ভোজুডি -চন্দ্রপুরা) মেমু প্যাসেঞ্জার এবং ১৮১১৬/ ১৮১১৫ (চক্রধরপুর -গোমো) মেমু প্যাসেঞ্জার ট্রেনগুলি চলাচল করবে।
অন্যদিকে, ভিড় সামাল দিতে ০৮৬১৬ / ০৮৬১৫ (রাঁচি -হাওড়া) ট্রেনটি চালানো হবে। ট্রেনটি ১৩ জুন শনিবার রাত্রে ৯:৩০ মিনিটে রাঁচি থেকে ছাড়বে। ট্রেনটি মুরি, ঝালদা, বোকারা স্টিল সিটি, আদ্রা, বাঁকুড়া, বিষ্ণুপুর, মেদিনীপুর, খড়গপুর হয়ে আজ রবিবার সকাল সাড়ে ৬ টায় হাওড়া পৌঁছাবে। পাশাপাশি ট্রেনটি আজ রাত্রি সাড়ে ৮ টায় হাওড়া থেকে ছাড়বে এবং স্টেশনগুলোতে বিরতি নিয়ে সোমবার সকাল ৫:১৫ রাঁচি পৌঁছাবে। ট্রেনটিতে মোট ১৯টি আইসিএফ কোচ সংযুক্ত থাকবে। যার মধ্যে সাধারণ শ্রেণী ও স্লিপার শ্রেণীর অন্তর্ভুক্ত রয়েছে। 
আদ্রা ডিভিশনের এক রেল আধিকারিক জানান, পরীক্ষার্থীদের কথা ভেবে বিশেষ ট্রেনগুলি চালানো হচ্ছে। যাত্রীদের সুরক্ষা ও পরিষেবায় রেল সদা তৎপর রয়েছে।

Advertisement
সম্পর্কিত সংবাদ