Bartaman Logo
৭ জুন, ২০২৬
বর্তমান / বিনোদন

পিছচ্ছে মুক্তি

‘ইক্কিস’ ছবির হাত ধরে বড়পর্দায় ডেবিউ করার কথা অভিনেতা অগস্ত্য নন্দার। তবে পরিচালক শ্রীরাম রাঘবনের এই ছবির মুক্তি পিছচ্ছে।

পিছচ্ছে মুক্তি
  • ২৫ আগস্ট, ২০২৫ ০৪:০০

‘ইক্কিস’ ছবির হাত ধরে বড়পর্দায় ডেবিউ করার কথা অভিনেতা অগস্ত্য নন্দার। তবে পরিচালক শ্রীরাম রাঘবনের এই ছবির মুক্তি পিছচ্ছে। প্রাথমিকভাবে অক্টোবরে ছবির মুক্তি নির্ধারণ করা হয়েছিল নির্মাতাদের তরফে। তবে এখন শোনা যাচ্ছে, অক্টোবরের পরিবর্তে নভেম্বরের প্রথম সপ্তাহে দীপাবলির মরশুমে মুক্তি পাবে সিনেমাটি। সূত্রের খবর, প্রযোজক দীনেশ বিজান এই সিদ্ধান্ত নিয়েছেন। কারণ অক্টোবরে ‘সানি সংস্কারী কি তুলসী কুমারী’ ও ‘কান্তারা: চ্যাপ্টার ১’ মুক্তি পাবে। সেই ক্ল্যাশ আটকাতেই এমন সিদ্ধান্ত। যদিও মুক্তি পিছিয়েও বক্স অফিসের যুদ্ধ আটকাতে পারেননি প্রযোজক। কারণ নভেম্বরের প্রথম সপ্তাহে মুক্তি পাচ্ছে আমির খানের পুত্র জুনেদের ছবি ‘এক দিন’। একদিকে অমিতাভ বচ্চনের নাতি ও অপরদিকে আমির খানের পুত্র— দুই তারকা সন্তানের লড়াইয়ে বক্স অফিস কতটা অক্সিজেন পাবে, তার হিসেব কষতে শুরু করেছে সংশ্লিষ্ট মহল। 

Advertisement
সম্পর্কিত সংবাদ