Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / বিদেশ

নির্বাচনের সঙ্গেই জুলাই সনদ নিয়ে গণভোট: ইউনুস

আগামী ফেব্রুয়ারিতে বাংলাদেশে সাধারণ নির্বাচনের কথা রয়েছে। ‘জুলাই সনদ’ কার্যকর করতে এবার সাধারণ নির্বাচনের সময়ই একইসঙ্গে অনুষ্ঠিত হবে গণভোট।

নির্বাচনের সঙ্গেই জুলাই সনদ নিয়ে গণভোট: ইউনুস
  • ১৬ নভেম্বর, ২০২৫ ১৬:১১
Prefer us on Google

ঢাকা: আগামী ফেব্রুয়ারিতে বাংলাদেশে সাধারণ নির্বাচনের কথা রয়েছে। ‘জুলাই সনদ’ কার্যকর করতে এবার সাধারণ নির্বাচনের সময়ই একইসঙ্গে অনুষ্ঠিত হবে গণভোট। বৃহস্পতিবার জাতির উদ্দেশে ভাষণ দিতে গিয়ে এমনটাই জানালেন সে দেশের অন্তর্বর্তী সরকারের প্রধান মহম্মদ ইউনুস। তিনি জানান, ইতিমধ্যেই জুলাই সনদ বাস্তবায়নে অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ। এবার তা কার্যকর করতে আগামী বছর ফেব্রুয়ারি মাসে 

Advertisement

সাধারণ নির্বাচনের সময়ই গণভোট আয়োজন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রসঙ্গত, ইউনুসের নেতৃত্বে জাতীয় ঐকমত্য কমিশনের তরফে জুলাই সনদের খসড়া তৈরি করা হয়েছিল। এক্ষেত্রে বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী খালেদা জিয়ার দল বিএনপি, জামাত-এ-ইসলামি সহ একাধিক রাজনৈতিক দলের সঙ্গে পরামর্শ করে ৮০টির বেশি সংস্কার প্রস্তাব অন্তর্ভুক্ত করা হয়েছে। তবে পরের দিকে এর বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে দলগুলির মধ্যে মতপার্থক্য দেখা যায়।

সম্পর্কিত সংবাদ