Bartaman Logo
২ আগস্ট, ২০২৬
বর্তমান / রাজ্য

টুলুর আরও ৪২ কোটি টাকা ফ্রিজ জারি হতে পারে রেড কর্নার নোটিস

পাথর-বালি ব্যবসায়ী টুলু মণ্ডলের বিভিন্ন ব্যাংক অ্যাকাউন্ট থেকে আরও সাড়ে ৪২ কোটি টাকা ‘ফ্রিজ’ করা হল। এর আগে ৯৩ কোটি টাকা ফ্রিজ হয়েছিল।

টুলুর আরও ৪২ কোটি টাকা ফ্রিজ জারি হতে পারে রেড কর্নার নোটিস
  • ২ আগস্ট, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

পিনাকী ধোলে, সিউড়ি: পাথর-বালি ব্যবসায়ী টুলু মণ্ডলের বিভিন্ন ব্যাংক অ্যাকাউন্ট থেকে আরও সাড়ে ৪২ কোটি টাকা ‘ফ্রিজ’ করা হল। এর আগে ৯৩ কোটি টাকা ফ্রিজ হয়েছিল। সব মিলিয়ে এখনও পর্যন্ত ১৩৫ কোটি ৫০ লক্ষ টাকা ফ্রিজ করা হয়েছে তাঁর অ্যাকাউন্ট থেকে। পাশাপাশি টুলুর বিরুদ্ধে লুক আউট নোটিস জারি হয়েছে। টুলুর বিরুদ্ধে রেড কর্নার নোটিসও জারি করা হতে পারে বলে পুলিশ সূত্রের খবর। টুলুর বর্তমান ঘাঁটি দুবাই। দুবাইয়ের সঙ্গে ভারতের প্রত্যপর্ণ চুক্তি রয়েছে। রেড কর্নার নোটিস জারি করা থাকলেও, টুলুকে ভারতে ফেরাতে সুবিধা হবে তদন্তকারীদের। 

Advertisement

শনিবার টুলুর আত্মীয় মিনার মণ্ডলের বাড়িতে ফের হানা দেয় পুলিশ। পাশাপাশি, এদিন সন্ধ্যায় স্যোতশালে টুলুর অফিসেও মিনারকে নিয়ে তল্লাশি চালানো হয়। এই পর্বেই শুক্রবার টুলুর গাড়ির চালক তথা সহযোগী শেখ ওয়াসিমকে দার্জিলিংয়ের চকবাজার পুলিশ গ্রেপ্তার করেছে। ওয়াসিম নেপালে পালিয়ে যাওয়ার ছক কষেছিল বলে মনে করছেন তদন্তকারীরা। পুলিশ সূত্রের খবর, সম্প্রতি বীরভূমে টুলু ও তাঁর আত্মীয়দের নানা ডেরায় অভিযান চালিয়ে কোটি কোটি টাকা ও বিপুল পরিমাণ সোনা উদ্ধার হতেই সিউড়ির চুড়িপাড়ার বাসিন্দা ওয়াসিম গা ঢাকা দিয়েছিল। তার উপর বিশেষ নজরদারি চালিয়ে রামপুরহাট থানা ও বীরভূম জেলা পুলিশের একটি বিশেষ তদন্তকারী দল অবশেষে দার্জিলিংয়ের চকবাজার এলাকা থেকে তাকে পাকড়াও করে।  অবৈধ খাদান সংক্রান্ত একটি মামলায় শনিবার তাকে রামপুরহাট আদালতের পেশ করা হয়। তাকে ১০ দিনের পুলিশ হেপাজতে পাঠিয়েছেন বিচারক। 
এদিন টুলুর তুতো ভগ্নিপতি মিনার মণ্ডলের বাড়িতে ফের অভিযান চালায় পুলিশ। তবে তা নিয়ে আধিকারিকরা মুখ খোলেননি। অভিযানে উপস্থিত দেউচা গ্রাম পঞ্চায়েতের নির্মাণ সহায়ক সোনালি বাগদি জানান, বাড়ির স্কেচ তৈরির জন্য আমাকে ডাকা হয়েছিল। এক পুলিশ আধিকারিক জানান, এটা তদন্তেরই একটা অংশ। পাশাপাশি, শুক্রবার বিকেল থেকে রাত আড়াইটা পর্যন্ত টুলু মণ্ডলের ভাই মসির মণ্ডলের বাড়িতেও ম্যারাথন তল্লাশি চালায় পুলিশ। সেখানে কাউকে আটক বা কিছু সিজ করা হয়নি বলে পুলিশ জানিয়েছে। 

Advertisement
সম্পর্কিত সংবাদ