Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / এই মুহূর্তে

ডোমজুড়ে শিশুর মৃতদেহ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য

ডোমজুড়ে শিশুর মৃতদেহ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য
  • ২৭ মার্চ, ২০২৫ ১৮:০৩
Prefer us on Google

হাওড়ার ডোমজুড় এলাকার সলপ দাসপাড়ায় এক শিশুর মৃতদেহ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। জানা গিয়েছে, বছর চারেকের ওই শিশুর নাম শেখ আয়ুষ। পরিবার সূত্রে খবর, আজ, বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টা থেকে তাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। পরে এদিন দুপুরে বাড়ি থেকে কিছুটা দূরেই একটি ঝোপের মধ্যে হাত বাঁধা অবস্থায় তার মৃতদেহ পাওয়া যায়। শিশুটির মুখেও আঘাতের চিহ্ন রয়েছে বলে জানিয়েছে ডোমজুড় থানার পুলিস। শ্বাসরোধ করেই শিশুটিকে খুন করা হয়েছে বলে পরিবারের অভিযোগ। 

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ