আবগারি দপ্তর সূত্রে জানা গিয়েছে, শনিবার ভোর সাড়ে ৪ টে থেকে আবগারি দপ্তরের উলুবেড়িয়া রেঞ্জের ডেপুটি কমিশনার অরুণ কুমার হাজরার নেতৃত্বে হীরাপুর ধুলোসিমলা বোয়ালিয়ার বিভিন্ন জায়গায় এই অভিযান চালানো হয়। উদ্ধার হয় বিপুল পরিমাণ চোলাই মদ। পরে উদ্ধার হওয়া মদ নষ্ট করে দেওয়া হয়। এই বেআইনি চোলাই মদের কারবারিদের খোঁজে তল্লাশি চালানো হচ্ছে।
Advertisement



