Bartaman Logo
৬ জুলাই, ২০২৬
বর্তমান / কলকাতা

স্কুলছুটির সময় বেপরোয়া যান চলাচল, জখম ২ ছাত্রী

পার্ক স্ট্রিট আর ঠাকুরপুকুর। শহরের দু’প্রান্তে স্কুল ছুটির সময় বেপরোয়া যান চলাচলের জেরে দুর্ঘটনার কবলে পড়ল দুই ছাত্রী। দু’টি ঘটনাই দুপুর ২টো নাগাদ ঘটে।

স্কুলছুটির সময় বেপরোয়া যান চলাচল, জখম ২ ছাত্রী
  • ১ ফেব্রুয়ারি, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: পার্ক স্ট্রিট আর ঠাকুরপুকুর। শহরের দু’প্রান্তে স্কুল ছুটির সময় বেপরোয়া যান চলাচলের জেরে দুর্ঘটনার কবলে পড়ল দুই ছাত্রী। দু’টি ঘটনাই দুপুর ২টো নাগাদ ঘটে। ঠাকুরপুকুর থানা এলাকার ডায়মন্ডহারবার রোডে বাসের ধাক্কায় জখম হয় অষ্টম শ্রেণির এক ছাত্রী। অন্যদিকে, পার্ক স্ট্রিটে বিপজ্জনক গতিতে আসা এক বাইকের ধাক্কায় আহত হয় আরও এক ছাত্রী। সে একাদশ শ্রেণির পড়ুয়া। হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে সে।

Advertisement

শনিবার দুপুর দু’টো নাগাদ স্কুল থেকে বাড়ি ফিরছিল তৃষা প্রামাণিক (১৩)। বুড়োশিবতলা বিবেকানন্দ বালিকা উচ্চ বিদ্যালয়ের ছাত্রী সে। ঠাকুরপুকুর থানা এলাকার জায়গিরঘাট এলাকারই বাসিন্দা অষ্টম শ্রেণির ওই পড়ুয়া। বুড়োশিবতলা মোড় ও ডায়মন্ডহারবার রোডের সংযোগস্থলে একটি বেসরকারি বাস স্কুলছাত্রীকে ধাক্কা মারে। ছিটকে পড়ে নাবালিকা। স্থানীয়রা ঘটনাস্থলে ছুটে আসে। পরিস্থিতি বেগতিক দেখে বাস নিয়ে ঘটনাস্থল থেকে চম্পট দেয় চালক। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় ঠাকুরপুকুর ট্রাফিক গার্ড ও থানার পুলিশ। তারাই ওই ছাত্রীকে উদ্ধার করে বিদ্যাসাগর স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যায়। খবর দেওয়া হয় ছাত্রীর অভিভাবকদের সেখানেই প্রাথমিক চিকিৎসার পর তাকে ছেড়ে দেওয়া হয়। লালবাজার জানিয়েছে, ঘটনাস্থলের সিসি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখে চালক সহ বাসটিকে আটক করেছে ঠাকুরপুকুর থানার পুলিশ।

অন্যদিকে, স্কুলছুটির পর বাড়ির দিকে যাচ্ছিল তালতলা হাইস্কুলের একাদশ শ্রেণির ছাত্রী। তার নাম জাকিরা নওয়াজ (১৭)। তিলজলা রোডের বাসিন্দা সে। রিপন স্ট্রিট ও এজেসি বোস রোডের সংযোগস্থলে তাকে ধাক্কা মারে একটি বেপরোয়া বাইক। হাত, কোমর সহ শরীরের একাধিক জায়গায় চোট লাগে ছাত্রীর। স্থানীয়রাই তাকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। আঘাত গুরুতর হওয়ায় হাসপাতালে ভরতি করতে হয়েছে নাবালিকাকে। ট্রাফিক বিধি ভঙ্গের জেরে বাইকচালকের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিয়েছে পার্ক স্ট্রিট থানার পুলিশ। বাজেয়াপ্ত করা হয়েছে বাইকটিকে।

Advertisement
সম্পর্কিত সংবাদ