Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / কলকাতা

রায়দিঘিতে কুপিয়ে খুনের ঘটনায় গ্রেপ্তার আরও ৮

রায়দিঘিতে কুপিয়ে খুনের ঘটনায় গ্রেপ্তার আরও ৮
  • ৭ নভেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, বারুইপুর: রায়দিঘির বোলের বাজার মোড়ে চায়ের দোকানে শেখ বাহাদুর নামে এক ব্যক্তিকে খুনের ঘটনায় রায়দিঘি থানার পুলিস আরও আটজনকে গ্রেপ্তার করেছে। এই ঘটনায় মোট গ্রেপ্তারের সংখ্যা দাঁড়াল ১৩। যদিও গত রবিবার রাতে রায়দিঘির সিংহের চকে রাস্তার পাশে এক যুবকের নলি কাটা দেহ উদ্ধারের ঘটনায় পুলিস এখনও কাউকে গ্রেপ্তার করতে পারেনি। এ প্রসঙ্গে সুন্দরবন পুলিস জেলার এক অফিসার বলেন, ওই ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার হবে। মঙ্গলবার সাতসকালে বোলের বাজারে এক চায়ের দোকানে বসেছিলেন মহব্বতনগরের বাসিন্দা শেখ বাহাদুর। সেই সময় তাঁকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুন করে শেখ শাহাদাত ও তার দলবল। পুলিস শাহাদাত সহ পাঁচজনকে ওইদিনই গ্রেপ্তার করে। এদিকে, সিংহের চকের বাসিন্দা দিলীপ নাইয়ার নলি কাটা দেহ উদ্ধারের পর এখনও পুলিস কাউকে গ্রেপ্তার করতে না পারায় প্রশ্ন উঠতে শুরু করেছে। ঘটনাস্থল থেকে একটি লেডিজ সাইকেল ও মোবাইল ফোন উদ্ধার হয়। তারপরও পুলিস কেন দুষ্কৃতীদের ধরতে পারছে না, তা নিয়ে প্রশ্ন তুলেছেন স্থানীয় বাসিন্দারা। 
Advertisement
সম্পর্কিত সংবাদ