সংবাদদাতা, বারুইপুর: সুন্দরবনের রায়দিঘি বিধানসভা এলাকায় পরিবহণ সমস্যা দীর্ঘদিনের। বেসরকারি বাস রুট থাকলেও চলে না কোনও সরকারি বাস। বলা যায়, ভিড় ট্রেনই একমাত্র ভরসা এই এলাকার মানুষজনের। এই সমস্যা মেটাতে উদ্যোগী হয়েছেন রায়দিঘির বিধায়ক ডাঃ অলোক জলদাতা। বাস টার্মিনাস তৈরির জন্য জমি চিহ্নিত হয়েছিল। সেই কাজ দ্রুত বাস্তবায়নের জন্য বুধবার জমি পরিদর্শন এবং সমীক্ষার কাজ শুরু করলেন পরিবহণ ও সুন্দরবন উন্নয়ন দপ্তরের বাস্তুকাররা। বিধায়ক ডাঃ অলোক জলদাতা বলেন, এরপর ডিপিআর তৈরি করা হবে। সুন্দরবন উন্নয়ন দপ্তরের দেওয়া জমিতে এখানে অত্যাধুনিক বাস টার্মিনাস তৈরি হবে। এই টার্মিনাস হলে শুধু কলকাতা নয়, পাশাপাশি দীঘা, বকখালি ইত্যাদি জায়গা যাওয়ার বাসও মিলবে।
Advertisement
জানা গিয়েছে, রায়দিঘি কাছারি মোড় সংলগ্ন রাইস মিলের পাশেই ১.২ একর জমি চিহ্নিত হয়েছে এই কাজের জন্য। এদিন মথুরাপুর ব্লকের বি এল আরও কে দিয়ে জায়গা মাপামাপি করা হয়। ছিলেন বিধায়কও। কয়েক মাস আগেই জমি বেছে নিয়ে তা পরিবহণ দপ্তরে পাঠানো হয়। রায়দিঘিতে একটি মাত্র বেসরকারি বাস চলাচল করে। তা আসে ডায়মন্ডহারবার থেকে। এছাড়া কলকাতা যাতায়াতে লক্ষ্মীকান্তপুর নতুবা নামখানার ভিড় ট্রেনই ভরসা।
এলাকার বাসিন্দারাও খুশি এই বাস টার্মিনাসের কাজ দ্রুত এগনোয়। অনেকেই বলেন, স্থানীয় বিধায়কের কাছে এই নিয়ে আমরা দরবারও করেছিলাম। এই টার্মিনাস থেকে কলকাতার পাশাপাশি দীঘা যাওয়ার বাস চালু করা হলে অনেকে উপকৃত হবেন। কারণ, এখানকার অনেক বাসিন্দা পূর্ব মেদিনীপুরেও কাজ করেন। - নিজস্ব চিত্র