Bartaman Logo
২০ জুলাই, ২০২৬
বর্তমান / রাজ্য

রাঁচি ডিভিশনে বেশ কয়েকটি ট্রেন চলাচল বন্ধ থাকবে 

রাঁচি ডিভিশনে বেশ কয়েকটি ট্রেন চলাচল বন্ধ থাকবে 
  • ২২ জানুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
সংবাদদাতা, রঘুনাথপুর: দক্ষিণ- পূর্ব রেলের রাঁচি ডিভিশনে কয়েকদিন ধরে উন্নয়নমূলক কাজ হবে। যার জন্য বেশ কয়েকটি ট্রেন পরিষেবা বন্ধ রাখা হয়েছে। ট্রেন চলাচল বন্ধ রাখার জন্য আদ্রা ডিভিশনেও তার প্রভাব পড়বে বলে জানানো হয়েছে। 
Advertisement
আদ্রা ডিভিশন রেল সূত্রে জানা গিয়েছে, ৬৮০৪১/৬৮০৪২ আদ্রা- বড়কাখানা মেমু প্যাসেঞ্জার এবং ৫৮০২৩/ ৫৮০২৪ টাটানগর -বড়কাখানা প্যাসেঞ্জার ট্রেন দুটি ২৫ জানুয়ারি চলাচল করবে না। অন্যদিকে ১৮০৩৬ /১৮০৩৫ হাতিয়া-খড়গপুর এক্সপ্রেস, ৬৩৫৯৭/ ৬৩৫৯৮ রাঁচি - আসানসোল মেমু প্যাসেঞ্জার ও ৫৮০৩৪/ ৫৮০৩৩ রাঁচি-বোকারো স্টিল সিটি প্যাসেঞ্জার ট্রেন তিনটি ৩০ জানুয়ারি চলাচল করবে না। যাত্রীদের সুবিধার জন্য বিষয়টি বিজ্ঞপ্তি দিয়ে আগাম জানিয়ে দেওয়া হয়েছে।
Advertisement
সম্পর্কিত সংবাদ