Bartaman Logo
২৮ জুলাই, ২০২৬
বর্তমান / কলকাতা

রাবার কারখানায় ভয়াবহ আগুন

রাবার কারখানায় ভয়াবহ আগুন
  • ১২ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
নিজস্ব প্রতিনিধি, চুঁচুড়া: মঙ্গলবার দুপুরে রিষড়ার পিএমসি গেটের কাছে একটি রাবার কারখানায় অগ্নিকাণ্ড ঘটে। বেলা ১২টা নাগাদ ওই আগুন লাগে। প্রচুর পরিমাণে দাহ্যবস্তু থাকায় দ্রুত তা ভয়াবহ আকার নেয়। দমকলের তিনটি ইঞ্জিন অনেক চেষ্টার পরে আগুন আয়ত্তে আনতে সক্ষম হয়। কারখানার কেমিক্যালের ধোঁয়ায় একজন শ্রমিক অসুস্থ হয়ে পড়েছিলেন। যদিও পরে তিনি সুস্থ হয়েছেন বলে পুলিস সূত্রে জানা গিয়েছে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, কারখানার অনেকটা অংশ আগুন পুড়ে গিয়েছে। প্রাথমিকভাবে দমকল কর্তৃপক্ষের দাবি, শর্ট সার্কিটের কারণেই আগুন লেগেছিল।
Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ