Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / কলকাতা

রবীন্দ্র ঘোষকে সমর্থন ইসকনের

রবীন্দ্র ঘোষকে সমর্থন ইসকনের
  • ২৭ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
নিজস্ব প্রতিনিধি, বারাকপুর: বাংলাদেশের বর্ষীয়ান আইনজীবী রবীন্দ্র ঘোষের সঙ্গে দেখা করলেন ইসকনের ভাইস প্রেসিডেন্ট রাধারমণ দাস। চট্টগ্রামে জেলবন্দি চিন্ময় কৃষ্ণ দাসের হয়ে আইনি লড়াই চালাচ্ছেন রবীন্দ্র ঘোষ। বর্তমানে তিনি ছেলের বাড়িতে বারাকপুরে রয়েছেন। চিকিৎসার জন্য কলকাতা এসেছেন। তাঁর সঙ্গে দেখা করতে এসে রাধারমণ দাস জানান, রবীন্দ্র ঘোষের লড়াইয়ে ইসকন সঙ্গে রয়েছে। উনি সাহসী মানুষ। লড়াই করছেন।
Advertisement
পরে ইসকনের উদ্দেশে রওনা দেন দু’জনে। যাওয়ার আগে রবীন্দ্র ঘোষ জানান, ২ জানুয়ারি বাংলাদেশের কোর্টে চিন্ময় প্রভুর শুনানি আছে। সুস্থ থাকলে তিনি আদালতে হাজির হবেন। বিভিন্ন দেশ পাশে থাকার বার্তা দিয়েছে। তিনি বলেন, মানবাধিকার কর্মী হিসেবে আমার লড়াই চলবে। প্রাণ থাকতে অন্যায়ের বিরুদ্ধে লড়াই করে যাব। 
সম্পর্কিত সংবাদ