Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / বিনোদন

সাময়িক স্বস্তিতে রবিনা

সাময়িক স্বস্তিতে রবিনা
  • ৩০ এপ্রিল, ২০২৫ ০৪:০৫
Prefer us on Google

আদালতে সাময়িক স্বস্তি পেলেন অভিনেত্রী রবিনা ট্যান্ডন ও পরিচালক ফারহা খান। পাঁচ বছর আগে ধর্মীয় ভাবাবেগে আঘাত করার অভিযোগ উঠেছিল তাঁদের বিরুদ্ধে। সেই মামলায় পাঞ্জাব ও হরিয়ানা হাইকোর্ট জানিয়েছে, এই বিষয়ক তদন্তে পরবর্তী শুনানি পর্যন্ত পুলিস তাদের ডেকে জেরা করতে পারবে না। মামলার পরবর্তী শুনানি ১৪ জুলাই। ২০১৯ সালের ডিসেম্বর মাসে পাঞ্জাবের একটি থানায় রবিনা ও ফারহার বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়েছিল। এছাড়াও অভিযুক্তের তালিকায় ছিলেন কমেডিয়ান ভারতী সিং, চিত্রনাট্যকার আব্বাস আজাজ দালাল সহ আরও কয়েকজন। সম্প্রতি তাঁদের জেরা করার আবেদন জানিয়ে হাইকোর্টে পাঞ্জাব পুলিস একটি পিটিশন দাখিল করে। তবে হাইকোর্টের বিচারপতি মনীষা বাত্রার বেঞ্চ জানিয়েছে, পরবর্তী শুনানির আগে এধরনের তদন্তের প্রয়োজন নেই। 

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ