Bartaman Logo
৭ অক্টোবর, ২০২৬
বর্তমান / কলকাতা

সা‌ইবার থানার দ্বারস্থ রতন কাহার

বীরভূমের লালমাটি থেকে উঠে আসা কালজয়ী লোকগান ‘বড়লোকের বিটি লো’-কে কেন্দ্র করে ফের নয়া বিতর্ক মাথাচাড়া দিল

সা‌ইবার থানার দ্বারস্থ রতন কাহার
  • ৭ অক্টোবর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, সিউড়ি: বীরভূমের লালমাটি থেকে উঠে আসা কালজয়ী লোকগান ‘বড়লোকের বিটি লো’-কে কেন্দ্র করে ফের নয়া বিতর্ক মাথাচাড়া দিল। এবার এই জনপ্রিয় গানের কথা ও সুর বিকৃত করার পাশাপাশি স্রষ্টার নাম উল্লেখ না করার মতো গুরুতর অভিযোগ উঠল এক ইউটিউবার গায়িকার বিরুদ্ধে। নিজের অমর সৃষ্টির এমন অবমাননা মেনে নিতে না পেরে সোমবার সন্ধ্যায় সরাসরি সিউড়ি সাইবার থানার দ্বারস্থ হলেন পদ্মশ্রী রতন কাহার। এক গায়িকার বিরুদ্ধে ‘ইন্টেলেকচুয়াল প্রপার্টি’ বা মেধা স্বত্ব লঙ্ঘনের অভিযোগ জানিয়েছেন বর্ষীয়ান এই শিল্পী।সিউড়ি শহরের ৪নম্বর ওয়ার্ডের বাসিন্দা রতন কাহার ১৯৭২ সালে তাঁর অমর সৃষ্টি এই গানটি রচনা করেছিলেন। রতনবাবুর অভিযোগ, সম্প্রতি এক গায়িকা তাঁর কাছ থেকে কোনো অনুমতি না নিয়েই গানটি গেয়েছেন। সোশ্যাল মিডিয়ায় তা ছড়িয়েছেন। শুধু তাই নয়, গানের মূল অংশ সম্পূর্ণ বদলে দিয়ে তার বিকৃতি ঘটানো হয়েছে। পাশাপাশি, ভিডিওর কোথাও মূল স্রষ্টা হিসেবে রতনবাবুর প্রতি বিন্দুমাত্র কৃতজ্ঞতা স্বীকার করা হয়নি, যা মেধা স্বত্ব আইনের পরিপন্থী।নিজের গানের এই হাল দেখে মর্মাহত প্রবীণ শিল্পী। আক্ষেপের সুরে তিনি বলেন, ‘আমি গানটা পুরোটা শুনতেই পারিনি। এত বাজেভাবে বিকৃত করেছে! জীবনে বহু শিল্পী আমাকে উপরে উঠতে দেয়নি, তবুও আমি কেবল গানকে ভালবেসে, গানকে আঁকড়েই বেঁচে থেকেছি। কিন্তু আজ যেভাবে আমার সৃষ্টিকে বিকৃত করে গাওয়া হল তাতে আমি ভীষণ কষ্ট পেয়েছি।’

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ