Bartaman Logo
২৪ জুলাই, ২০২৬
বর্তমান / বিনোদন

রশ্মিকার পারিশ্রমিক বৃদ্ধি

পারিশ্রমিক বাড়ালেন অভিনেত্রী রশ্মিকা মন্দানা। সাম্প্রতিক মুক্তিপ্রাপ্ত ‘দ্য গার্লফ্রেন্ড’ ছবিতে তাঁর অভিনয় প্রশংসিত।

রশ্মিকার পারিশ্রমিক বৃদ্ধি
  • ৩০ ডিসেম্বর, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

পারিশ্রমিক বাড়ালেন অভিনেত্রী রশ্মিকা মন্দানা। সাম্প্রতিক মুক্তিপ্রাপ্ত ‘দ্য গার্লফ্রেন্ড’ ছবিতে তাঁর অভিনয় প্রশংসিত। এই আবহে শোনা যাচ্ছে, পারিশ্রমিক বাড়াতে চলেছেন নায়িকা। বর্তমানে একটি ছবির জন্য ৪ থেকে ৬ কোটি টাকা নেন নায়িকা। এবার সেটি বেড়ে ১০ কোটি টাকা হচ্ছে বলে শোনা যাচ্ছে। সূত্রের খবর, পরের ছবি থেকেই এই পারিশ্রমিক কার্যকর করার কথা ভাবছেন নায়িকা। ‘অ্যানিমাল’, ‘পুষ্পা: দ্য রুল’, ‘ছাভা’ সহ পরপর একাধিক ছবিতে রশ্মিকার পারফরম্যান্স মুগ্ধ করেছে অনুরাগীদের। তাঁর ছবি বক্স অফিসে দারুণ ফল করেছে। সলমন খানের ‘সিকান্দর’, আয়ুষ্মান খুরানার ‘থামা’ সহ বেশ কয়েকটি ছবি নজর কেড়েছেন রশ্মিকা। এর পাশাপাশি চর্চায় অভিনেত্রীর ব্যক্তিজীবনও। আগামী বছর ফেব্রুয়ারিতে বিজয় দেবেরাকোন্ডার সঙ্গে গাঁটছড়া বাঁধতে চলেছেন তিনি। এমন খবর রয়েছে ইন্ডাস্ট্রিতে। যদিও এখনও পর্যন্ত এ বিষয়ে দু’জনের কেউই মুখ খোলেননি। 

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ