Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / বিনোদন

রশ্মিকার জন্মদিনে

রশ্মিকার জন্মদিনে
  • ৫ এপ্রিল, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

তাঁদের প্রেম নিয়ে জল্পনা সব মহলে। এ বিষয়ে মুখ না খুললেও একাধিক জায়গায় একত্রে দেখা যায় যুগলকে। তাঁরা অর্থাৎ বিজয় দেবেরাকোন্ডা ও রশ্মিকা মন্দানা। সদ্য মুম্বইতে লাঞ্চ ডেটে দেখা গিয়েছিল তাঁদের। এই আবহে গোপনে রশ্মিকার জন্মদিন পালন করার উদ্যোগ নিলেন বিজয়। আজ, ৫ এপ্রিল নায়িকার ২৯তম জন্মদিন। সম্প্রতি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে তাঁর ‘সিকান্দর’। বক্স অফিসে এখনও আশাপ্রদ ফল করতে পারেনি এই ছবি। তবে এ বছরের জন্মদিন উদযাপনে কোনও খামতি রাখতে চান না রশ্মিকা। কারণ ‘সিকান্দর’ ছাড়া তাঁর আগের দু’টি ছবি ‘অ্যানিমাল’ ও ‘পুষ্পা ২’ বক্স অফিসে অত্যন্ত সফল। সে কারণে ধুমধাম করে জন্মদিন পালন করার পরিকল্পনা করেছেন তিনি। শোনা যাচ্ছে, বিশেষ বন্ধু বিজয়ের সঙ্গেই বিশেষ দিন পালন করবেন রশ্মিকা। আবার এও শোনা যাচ্ছে, ওমানে ঘনিষ্ঠ বন্ধুদের সঙ্গে জন্মদিন উদযাপন করবেন রশ্মিকা। সেখানে বিজয়ও থাকবেন বলে গুঞ্জন। 

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ