Bartaman Logo
২৪ জুলাই, ২০২৬
বর্তমান / বিনোদন

বিয়ের খবরে সিলমোহর রশ্মিকার

বিয়ের খবরে সিলমোহর দিলেন অভিনেত্রী রশ্মিকা মন্দানা। আগামী ২৬ ফেব্রুয়ারি অভিনেতা বিজয় দেবেরাকোণ্ডার সঙ্গে গাঁটছড়া বাঁধতে চলেছেন অভিনেত্রী।

বিয়ের খবরে সিলমোহর রশ্মিকার
  • ২১ ফেব্রুয়ারি, ২০২৬ ১৩:০২
Prefer us on Google

বিয়ের খবরে সিলমোহর দিলেন অভিনেত্রী রশ্মিকা মন্দানা। আগামী ২৬ ফেব্রুয়ারি অভিনেতা বিজয় দেবেরাকোণ্ডার সঙ্গে গাঁটছড়া বাঁধতে চলেছেন অভিনেত্রী। দীর্ঘদিন ধরেই এই গুঞ্জন চলছে ইন্ডাস্ট্রির অন্দরে। যদিও কখনোই এই ইস্যুতে মুখ খোলেননি রশ্মিকা বা বিজয় কেউই। অবশেষে খবরে সিলমোহর মিলল। দিলেন খোদ রশ্মিকাই। সম্প্রতি একটি বিনোদন সংক্রান্ত সংবাদমাধ্যমের প্রতিনিধি রশ্মিকাকে ব্যক্তিগতভাবে বিয়ের শুভেচ্ছা জানান। আর সেখানে প্রেরককে ‘ধন্যবাদ’ জানিয়েছেন অভিনেত্রী। অর্থাৎ, বকলমে তিনি জানিয়ে দিলেন, ২৬ তারিখের খবরে কোনো ভুল নেই। ওইদিনই বিয়ের পিঁড়িতে বসছেন অভিনেত্রী। ইতিমধ্যে সমাজমাধ্যমে তাঁদের বিয়ের আমন্ত্রণপত্রের ছবি ছড়িয়ে পড়েছে। সেখানে স্পষ্ট উল্লেখ করা হয়েছে, বিয়ের অনুষ্ঠানের কোনো ছবি তোলা যাবে না।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ