Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / বিনোদন

জুটিতে রাশা ইব্রাহিম

জুটিতে রাশা ইব্রাহিম
  • ১ জুলাই, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

পর্দায় অভিনেতা ইব্রাহিম আলি খানের সঙ্গে জুটি বাঁধছেন রাশা থাদানি। রোমান্টিক ঘরানার এই ছবির জন্য ইতিমধ্যে প্রস্তুতি শুরু করেছেন দুই তারকা সন্তান। ‘নাদানিয়া’ ছবির হাত ধরে বড়পর্দায় হাতেখড়ি হয়েছিল ইব্রাহিমের।  সমাজমাধ্যমে মিশ্র প্রতিক্রিয়া পেয়েছিল ছবিটি। অন্যদিকে, ‘আজাদ’ ছবির মাধ্যমে ডেবিউ করেন রবিনা ট্যান্ডনের কন্যা রাশা। এই আবহে ইব্রাহিমের সঙ্গে রাশার প্রথম জুটি বাঁধার খবর সামনে এল। শোনা যাচ্ছে, ইতিমধ্যেই একত্রে চিত্রনাট্য পড়েছেন তাঁরা। বর্তমানে প্রি প্রোডাকশনের কাজ চলছে। সবকিছু ঠিক থাকলে শীঘ্রই শুরু হবে শ্যুটিং। আগামী বছর ছবিটি মুক্তি পাবে বলে খবর। সদ্য প্রকাশ্যে এসেছে ইব্রাহিমের ‘সরজমিন’ ছবির টিজার। সেখানে একজন সন্ত্রাসবাদীর ভূমিকায় অভিনয় করছেন সইফ পুত্র।  

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ