Bartaman Logo
১১ সেপ্টেম্বর, ২০২৬

'রেয়ারেস্ট অব দ্য রেয়ার', ছয় বছরের ভাইঝিকে ধর্ষণ ও খুনের ঘটনায় মৃত্যুদণ্ডের নির্দেশ আদালতের

ছয় বছরের নাবালিকাকে ধর্ষণ করে খুনের ঘটনায় ২৪ বছরের এক যুবককে মৃত্যুদণ্ডের সাজা দিল ছত্তিশগড়ের দুর্গ জেলার বিশেষ ফাস্ট-ট্র্যাক পকসো আদালত।

'রেয়ারেস্ট অব দ্য রেয়ার', ছয় বছরের ভাইঝিকে ধর্ষণ ও খুনের ঘটনায় মৃত্যুদণ্ডের নির্দেশ আদালতের
  • ১১ সেপ্টেম্বর, ২০২৬ ১০:০০
Prefer us on Google

রায়পুর, ১১ সেপ্টম্বর: ছয় বছরের নাবালিকাকে ধর্ষণ করে খুনের ঘটনায় ২৪ বছরের এক যুবককে মৃত্যুদণ্ডের সাজা দিল ছত্তিশগড়ের দুর্গ জেলার বিশেষ ফাস্ট-ট্র্যাক পকসো আদালত। মামলাটিকে ‘বিরলের মধ্যে বিরলতম’ (রেয়ারেস্ট অব দ্য রেয়ার) অপরাধ হিসেবে উল্লেখ করে এই সাজা ঘোষণা করেছে আদালত। 

Advertisement

জেলা ও অতিরিক্ত দায়রা বিচারক অনিশ দুবে অভিযুক্তকে ২০১২ সালের পকসো আইনের একাধিক ধারার পাশাপাশি ভারতীয় ন্যায় সংহিতার ১০৩(১) ধারায় খুনের অপরাধে দোষী সাব্যস্ত করেন। পকসো আইনের ৬(১) ধারায় মৃত্যুদণ্ড এবং ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। খুনের ধারাতেও একই সাজা ও জরিমানা বহাল রাখা হয়েছে। এছাড়াও প্রমাণ লোপাটের অভিযোগে ন্যায় সংহিতার ২৩৮ (এ) ধারায় পাঁচ বছরের সশ্রম কারাদণ্ড এবং ১ হাজার টাকা জরিমানা করা হয়েছে। নির্যাতিতার পরিচয় গোপন রাখার স্বার্থে অভিযুক্তের নাম প্রকাশ করা হয়নি। 

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ২০২৫ সালের ৬ এপ্রিল দুর্গের মোহননগর থানা এলাকার একটি জায়গা থেকে নিখোঁজ হয়ে যায় শিশুটি। পরে একটি গাড়ির ভিতর থেকে তাঁর ক্ষতবিক্ষত দেহ উদ্ধার হয়। হাসপাতালে নিয়ে গেলে তাঁকে মৃত বলে ঘোষণা করেন। পাশাপাশি, ময়নাতদন্তে শিশুটিকে যৌন নির্যাতন করা হয়েছিল বলে জানা যায়। ঘটনার তদন্তে ছত্তীসগঢ় পুলিশ একটি বিশেষ তদন্তকারী দল বা সিট গঠন করে। তদন্তে উঠে আসে, একটি অনুষ্ঠানে যোগ দিতে শিশুটি কাছেই তার ঠাকুমার বাড়িতে গিয়েছিল। সেই সময় তাঁর ২৪ বছরের কাকা তাকে যৌন নির্যাতন করে খুন করে বলে অভিযোগ। পরে প্রমাণ লোপাটের উদ্দেশ্যে শিশুটির দেহ একটি প্রতিবেশীর গাড়িতে রেখে দেওয়া হয়। দীর্ঘ তদন্ত ও বিচারপ্রক্রিয়ার পর বিশেষ ফাস্ট-ট্র্যাক পকসো আদালত অভিযুক্তকে ধর্ষণ ও খুনের ঘটনায় দোষী সাব্যস্ত করে মৃত্যুদণ্ডের সাজা ঘোষণা করে। পাশাপাশি প্রমাণ লোপাটের অপরাধেও কারাদণ্ডের নির্দেশ দেওয়া হয়েছে।

Advertisement
সম্পর্কিত সংবাদ